মদনায় উচ্ছৃঙ্খল যুবকদের হাতে ৩ শ্রমিক জখম

আপলোড তারিখঃ 2020-01-28 ইং
মদনায় উচ্ছৃঙ্খল যুবকদের হাতে ৩ শ্রমিক জখম ছবির ক্যাপশন:
হাউলি প্রতিনিধি: দামুড়হুদা উপজেলার পারকৃষ্ণপুর-মদনা ইউনিয়নে সরকারি রাস্তা নির্মাণকারী শ্রমিকদের বেধড়ক মারধর করেছে রামনগর গ্রামের উঠতি বয়সের সঙ্গবদ্ধ কয়েকজন বখাটে যুবক বরে অভিযোগ উঠেছে। গতকাল সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে দর্শনা রামনগর মোড় হতে মদনা পর্যন্ত রাস্তা নির্মাণকারী কর্তব্যরত শ্রমিকরা রাস্তা নির্মাণকাজ করছিলেন। এমন সময় দর্শনা রামনগর গ্রামের আফছেরের ছেলে ছলেমান (২২), মমিনুলের ছেলে সুমন (২০), কাদুর ছেলে বাপ্পি, জামালের ছেলে পলাশ (২৩), পিন্টুর ছেলে হৃদয় (১৮) ও হাসমতের ছেলে নাহিদ (১৮) রাস্তার পাথরের ওপর বসে পাথর ছড়াচ্ছিলেন। তাঁদের এই পাথর ছড়ানো নিষেধ করায় রাস্তার নির্মাণ শ্রমিক চন্ডিপুর কামালের ছেলে লিমন (২০), রামনগর গ্রামের মিয়া জানের ছেলে সুজন (২৫), একই গ্রামের মিজানের ছেলে মিনারুলকে (২৮) বেধড়ক মারধর করে মারাত্মক জখম করা হয়। এ সময় রাস্তা নির্মাণ পরিদর্শক এসও আছাদ ঘটনাস্থলে উপস্থিত ছিলেন। পরবর্তীতে আহতদের দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। আহত শ্রমিকেরা প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন। এ রিপোর্ট লেখা পর্যন্ত আহতদের পরিবার মামলার প্রস্তুতি নিচ্ছিল।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)