নবগঠিত নেহালপুর ইউনিয়নের ৪ ও ৯ নং ওয়ার্ড আ.লীগের সম্মেলন অনুষ্ঠিত

আপলোড তারিখঃ 2020-01-28 ইং
নবগঠিত নেহালপুর ইউনিয়নের ৪ ও ৯ নং ওয়ার্ড আ.লীগের সম্মেলন অনুষ্ঠিত ছবির ক্যাপশন:
হিজলগাড়ী প্রতিনিধি: চুয়াডাঙ্গা সদর উপজেলার নবগঠিত নেহালপুর ইউনিয়নের ৪ ও ৯নং ওয়ার্ড আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। তবে কমিটি ঘোষণা করা হয়নি। জানা গেছে, গতকাল সোমবার বিকেল ৪টার দিকে চুয়াডাঙ্গা সদর উপজেলার হিজলগাড়ী স্কুল মাঠে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। নেহালপুর ইউনিয়ন সম্মেলন প্রস্তুত কমিটির আহ্বায়ক হাজী মোবারক আলীর সভাপত্বিতে সমম্মেলনে প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান নাননু। বিশেষ অতিথি ছিলেন চুয়াডাঙ্গা সদর উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা শাহাদৎ হোসেন, দামুড়হুদা উপজেলার চেয়ারম্যান ও দর্শনা পৌর আ.লীগের সাধারণ সম্পাদক আলী মুনসুর বাবু। এ ছাড়াও উপস্থিত ছিলেন গড়াইটুপি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জাহিদুল ইসলাম জাহিদ, মাখালডাঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শ্রী বিশ্বজিৎ সাহা, সদর উপজেলা আওয়ামী লীগ নেতা মওলা বিশ্বাস, বেগমপুর ইউনিয়ন সম্মেলন প্রস্তুত কমিটির আহ্বায়ক আব্বাস আলী, আ.লীগ নেতা সাইফুল আজম মিন্টু, সম্মেলন প্রস্তুত কমিটির সদস্য রাশেদুল ইসলাম আব্দুল্লাহ, মীর মফিজ উদ্দিন, রিনা পারভীন, শামীম হোসেন, মতিয়ার রহমান। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মিল্টন বিশ্বাস, আব্দুল আওয়াল, মিঠু বিশ্বাস, শাহীন আহম্মেদ, মোমিন, মীর রাজিব, সেলিম রেজা, নুহু নবী, রাশেদুল ইসলাম পিনা প্রমুখ। অনুষ্ঠানটি সার্বিক পরিচালনা করেন নেহালপুর ইউনিয়ন সম্মেলন প্রস্তুত কমিটির যুগ্ম আহ্বায়ক হামিদুল্লাহ। দীর্ঘ দিনের প্রতীক্ষিত সম্মেলন অনুষ্ঠিত হলেও প্রকাশ করা হয়নি কমিটি। এদিকে, তৃণমূলের জনসাধারণের চাওয়া-পাওয়া বিবেচনা করে যোগ্য প্রার্থীদেরই কমিটি রাখা হবে বলে দলীয় সূত্র জানায়।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)