৩’শ ৮২ বোতল ফেন্সিডিলসহ প্রাইভেট কার জব্দ

আপলোড তারিখঃ 2020-01-28 ইং
৩’শ ৮২ বোতল ফেন্সিডিলসহ প্রাইভেট কার জব্দ ছবির ক্যাপশন:
ঝিনাইদহ অফিস: ঝিনাইদহ সদর উপজেলার বানিয়াবহু এলাকা থেকে ৩’শ ৮২ বোতল ফেন্সিডিলসহ একটি প্রাইভেট কার জব্দ করেছে পুলিশ। গতকাল সোমবার সকালে ফেন্সিডিল ও প্রাইভেট কারটি জব্দ করা হয়। ঝিনাইদহ সদর থানার ওসি মঈন উদ্দিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে বানিয়াবহু এলাকা দিয়ে মাদক পাচার হচ্ছে। এমন সংবাদের সদর থানার ওসি (তদন্ত) এমদাদ হোসেন, ওসি (অপারেশন) আবুল খায়ের, নলডাঙ্গা ক্যাম্পের আইসি নাঈমের একটি পুলিশের একটি অভিযানিক দল সেখানে অভিযান চালায়। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক ব্যবসায়ীরা পালিয়ে যায়। সেখান থেকে প্রাইভেট কারসহ ফেন্সিডিল উদ্ধার করা হয়। এর সাথে যারা জড়িত তাদের চিহ্নিত করা হয়েছে। তাদের গ্রেফতারে অভিযান চলছে বলেও জানিয়েছে পুলিশ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)