দামুড়হুদায় দেড় বিঘা জমির ভুট্টাগাছ কর্তন, আতঙ্কে চাষি!

আপলোড তারিখঃ 2020-01-27 ইং
দামুড়হুদায় দেড় বিঘা জমির ভুট্টাগাছ কর্তন, আতঙ্কে চাষি! ছবির ক্যাপশন:
প্রতিবেদক, দামুড়হুদা: দামুড়হুদার মোক্তারপুর মাঠে ৩০ কাঠা জমির ভুট্টাগাছ কেটে দিয়েছে দুর্বৃত্তরা। খবর পেয়ে ভুট্টা খেত পরিদর্শন করেছেন উপজেলা কৃষি কর্মকর্তা মনিরুজ্জামান। জানা যায়, দামুড়হুদা উপজেলার মোক্তারপুর গ্রামের গড়গড়িয়ার মাঠে কৃষক জাহাঙ্গীর হোসেনের দেড় বিঘা জমির ফলন্ত ভুট্টাগাছ দুই লাইন পর পর দুই লাইন করে কে বা কারা রাতের আধারে কেটে দিয়ে গেছে। গতকাল রোববার সকালে মোক্তারপুর গ্রামের আব্দুর গফুরের ছেলে জাহাঙ্গীর হোসেন ভুট্টা খেতে গিয়ে দেখে তার ফলন্ত ভুট্টাগাছ কাটা। এতে কৃষক জাহাঙ্গীরের প্রায় ২০ হাজার টাকার মতো ক্ষতি হয়েছে। উল্লেখ্য, চলতি মাসের প্রথম দিনে একই গ্রামের চাষি টোকনের ১বিঘার অধিক পরিমাণ জমির ভুট্টাগাছ ঠিক একইভাবে কেটে দেওয়া হয়েছিল বলেও থানায় অভিযোগ আসে। এর কিছু দিন পর একই গ্রামের আত্তাব হোসেনের ছেলে কৃষক খলিলের বেনাজুলা মাঠে ৫বিঘা জমির ভুট্টাগাছ একইভাবে কেটে দেয় দুর্বৃত্তরা। এবিষয়ে দামুড়হুদা মডেল থানায় ৭/১০ জনকে অজ্ঞাতনামা আসামি করে একটি লিখিত অভিযোগ করেছেন কৃষক খলিল।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)