চুয়াডাঙ্গা বিজিবির অভিযানে গাঁজা ও ফেনসিডিল উদ্ধার

আপলোড তারিখঃ 2020-01-27 ইং
চুয়াডাঙ্গা বিজিবির অভিযানে গাঁজা ও ফেনসিডিল উদ্ধার ছবির ক্যাপশন:
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা বিজিবি-৬ ব্যাটালিয়ন পৃথক পৃথক অভিযান চালিয়ে ৫ কেজি গাঁজা ও ২৩ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে। গতকাল রোববার পৃথক দুই অভিযানে এসব গাঁজা ও ফেনসিডিল উদ্ধার করা হয়। চুয়াডাঙ্গা বিজিবি-৬ ব্যাটালিয়নের অধিনায়ক ও পরিচালক মোহাম্মদ খালেকুজ্জামান, পিএসসির স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তি জানান হয়, গতকাল রোববার সকাল ১০টার দিকে চুয়াডাঙ্গা ৬ বিজিবির বারাদি বিওপির টহল কমান্ডার নায়েব সুবেদার আলী আহম্মেদ ফোর্স নিয়ে অভিযান চালিয়ে দামুড়হুদার বারাদি মাঠ থেকে ৫ কেজি গাঁজা উদ্ধার করেন। অপরদিকে, গতকাল বেলা ২টার দিকে চুয়াডাঙ্গা ৬ বিজিবির দর্শনা বিওপির টহল কমান্ডার হাবিলদার মো. আলমগীর হোসেন ফোর্স নিয়ে অভিযান চালিয়ে দামুড়হুদার ঈশ্বরচন্দ্রপুর গ্রামের কবরস্থান থেকে ২৩ বোতল ভারতীয় ফেনসিডিল উদ্ধার করেন। উদ্ধার ৫ কেজি গাঁজা ও ২৩ বোতল ফেনসিডিলের আনুমানিক মূল্য ২৬ হাজার ৭০০ টাকা। উদ্ধার গাঁজা ও ফেনসিডিল মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে জমা দেওয়া হয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)