চুয়াডাঙ্গা ভি. জে উচ্চবিদ্যালয়ে নবীনবরণ ও পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠিত

আপলোড তারিখঃ 2020-01-27 ইং
চুয়াডাঙ্গা ভি. জে উচ্চবিদ্যালয়ে নবীনবরণ ও পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠিত ছবির ক্যাপশন:
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা ভি.জে সরকারি উচ্চবিদ্যালয়ে নবীনবরণ ও এসএসসি পরীক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা দেওয়া হয়েছে। গতকাল সকাল ১০টায় বিদ্যালয় প্রাঙ্গনে এ অনুষ্ঠান হয়। অনুষ্ঠানে ভি. জে সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহফুজুল হোসেন উজ্জ্বলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ছিলেন চুয়াডাঙ্গার অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মনিরা পারভীন। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, শিক্ষার্থীদের পড়ালেখা করে মানুষের মতো মানুষ হতে হবে। তোমরা নবীন হয়ে এ বিদ্যালয়ে শিক্ষাগ্রহণ করার জন্য ভর্তির সুযোগ পেলে, তাঁরা আগামী বেশ কয়েক বছর শিক্ষা নিবে। মনে রাখতে হবে, শৃঙ্খলতার সাথে তোমাদের পড়ালেখা করতে হবে। মাধ্যমিক শিক্ষা জিবন, সমগ্র শিক্ষা জিবনের এক গুরুত্ব সময়। প্রকৃত শিষ্টাচারসহ মানবিক গুণাবলি অর্জনের জন্য এ সময়টাই সর্বোত্তম। আর তোমরা যাঁরা এসএসসি পরিক্ষার্থী হিসেবে বিদায়ী সংবর্ধনা নিচ্ছ, তোমাদের মনে রাখতে এ প্রতিষ্ঠানকে ভালো ফলাফল দিতে হবে। তোমরাই পারো এই শিক্ষা প্রতিষ্ঠানের মুখ উজ্জ্বল করতে। এ সময় ভি. জে সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক আনোয়ার হোসেন ও শহিদুল ইসলামের উপস্থাপনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সহকারি শিক্ষক দিলরুবা বেগম, এ.টি শাহরিয়ার, বিল্লাল হোসেন, হাফিজুর রহমান, আব্দুস সালাম বিদ্যালয়ে শিক্ষক-শিক্ষিকা, ছাত্র ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)