দামুড়হুদায় এসএসসি পরীক্ষার প্রস্তুতি সভা অনুষ্ঠিত

আপলোড তারিখঃ 2020-01-27 ইং
দামুড়হুদায় এসএসসি পরীক্ষার প্রস্তুতি সভা অনুষ্ঠিত ছবির ক্যাপশন:
মোজাম্মেল শিশির: দামুড়হুদা উপজেলায় এসএসসি, দাখিল ও ভোকেশনাল পরীক্ষার প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার বেলা সাড়ে ৩টায় উপজেলা পরিষদের সভা কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। দামুড়হুদা উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন দামুড়হুদা উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএম মুনিম লিংকন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডা. আবু হেনা মোহাম্মদ জামাল, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের সহকারী প্রোগ্রামার আব্দুল কাদির। এসময় আরও উপস্থিত ছিলেন উপজেলা প্রশাসনিক কর্মকর্তা জিন্নাত আলি, দামুড়হুদা প্রেসক্লাবের সভাপতি এম নুরুন্নবী, দামুড়হুদা পাইলট সরকারি মাধ্যমিক বিদ্যারয়ের প্রধান শিক্ষক নজরুল ইসলাম, দামুড়হুদা গার্লস স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ নুরজাহান খাতুন, দামুড়হুদা ডিএস দাখিল মাদ্রাসার সুপার সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান মাও আজিজুর রহমানসহ বিভিন্ন মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, সহকারি শিক্ষক প্রমূখ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)