আন্দুলবাড়ীয়া প্রেসক্লাবের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন

আপলোড তারিখঃ 2020-01-26 ইং
আন্দুলবাড়ীয়া প্রেসক্লাবের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন ছবির ক্যাপশন:
প্রতিবেদক, আন্দুলবাড়ীয়া: জীবননগর উপজেলার আন্দুলবাড়ীয়া প্রেসক্লাবের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী বিপুল উৎসাহ-উদ্দীপনা ও উৎসবমুখর পরিবেশে বর্ণাঢ্য র‌্যালি, আলোচনা সভা ও কেক কাটার মধ্য দিয়ে অত্যন্ত জাঁকজমকপূর্ণভাবে পালিত হয়েছে। গতকাল শনিবার বিকেল চারটায় আন্দুলবাড়ীয়া ইউনিয়ন পরিষদের পুরাতন ভবন সাহিত্য পরিষদের কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে আন্দুলবাড়ীয়া প্রেসক্লাবের সভাপতি নারায়ণ ভৌমিকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) ফেরদৌস ওয়াহিদ। বিশেষ অতিথির বক্তব্য দেন সাপ্তাহিক জীবননগর বার্তার সম্পাদক ও প্রকাশক শামসুল আলম, জীবননগর সাংবাদিক সমিতির সভাপতি আতিয়ার রহমান, আন্দুলবাড়ীয়া প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রনেতা সেলিম আকতার খান মিন্টু, উপদেষ্টা ও আন্দুলবাড়ীয়া সাহিত্য পরিষদের সাধারণ সম্পাদিকা কবি আশরাফুন নাহার শোভা ও আন্দুলবাড়ীয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মীর মকলেচুর রহমান টজো। এ ছাড়া উপস্থিত ছিলেন আন্দুলবাড়ীয়া বাজার কমিটির সভাপতি আমিনুল বাশার কবু, আন্দুলবাড়ীয়া মহিলা ক্বওমী মাদ্রাসা পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক ও আন্দুলবাড়ীয়া বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মোল্লা মোতাহারুল ইসলাম চঞ্চল, জীবননগর সাংবাদিক সমিতির যুগ্ম সম্পাদক মিঠুন মাহমুদ, সাংবাদিক আজিজুর রহমান ডাবলু, রাসেল হোসেন মুন্না, রমজান আলী, আন্দুলবাড়ীয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম মামুন, সহসভাপতি ডা. মীর আনিসুজ্জামান আনিস, দপ্তর সম্পাদক ফজলুর রহমান খান, প্রচার ও প্রকাশনা সম্পাদক শেখ জিহাদী ইসলাম সোহাগ, অর্থবিষয়ক সম্পাদক দাউদ হোসেন, কার্যনির্বাহী সদস্য খাজির আহাম্মেদ, সিনিয়র সদস্য রুস্তম আলী, সদস্য আব্দুল্লাহ আল মামুন খান ও জীবননগর থানার এসআই তাইফুজ্জামান। অনিষ্ঠানটি উপস্থাপনা করেন আন্দুলবাড়ীয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম মামুন। আনুষ্ঠানিকভাবে কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা হয় এবং আলোচনা সভা শেষে এক বর্ণাঢ্য র‌্যালি প্রেসক্লাব চত্বর থেকে বের হয়ে আন্দুলবাড়ীয়া বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে প্রেসক্লাব চত্বরে এসে শেষ হয়। প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে আন্দুলবাড়ীয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাংবাদিক জাহিদুল ইসলাম মামুনের একমাত্র পুত্র মুস্তাসিম বিল্লাহর ষষ্ঠ শুভ জন্মদিন কেক কেটে উদ্যাপন করা হয়।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)