চটের বস্তায় মিলল ৫ কেজি গাঁজা, আটক ১

আপলোড তারিখঃ 2020-01-26 ইং
চটের বস্তায় মিলল ৫ কেজি গাঁজা, আটক ১ ছবির ক্যাপশন:
প্রতিবেদক, দামুড়হুদা: দামুড়হুদা উপজেলায় সীমান্তবর্তী সুলতানপুর থেকে পাঁচ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। মাদক ব্যবসায়ী মিজানুর রহমান (৪০) দামুড়হুদার ঝাঁঝাঁডাঙ্গা গ্রামের মৃত সৈয়দ আলীর ছেলে। গতকাল শনিবার ভোর সাড়ে পাঁচটার দিকে গাঁজাসহ তাঁকে আটক করা হয়। দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকুমার বিশ্বাস জানান, গোপন সংবাদের ভিত্তিতে মডেল থানার উপপরিদর্শক (এসআই) মিল্টন সরকার জানতে পারেন, সুলতানপুর সড়ক দিয়ে মাদকদ্রব্য আসছে। এমন সংবাদের ভিত্তিতে তিনি সহকারী উপপরিদর্শক (এএসআই) সাঈদ ও এএসআই লিয়াকতকে নিয়ে ভোররাতে ঘটনাস্থলে অবস্থান নেন। এ সময় ভোর সাড়ে পাঁচটার দিকে কয়েকজনকে সুলতানপুর গ্রামের ভেতর দিয়ে আসতে দেখে তাঁদের গতিরোধ করেন তাঁরা। এ সময় অন্যরা পালিয়ে গেলেও মিজানুর রহমানকে আটক করা হয়। পরে তাঁর কাছে থাকা একটি চটের বস্তা তল্লাশি করে পাঁচ কেজি ভারতীয় গাঁজা উদ্ধার করা হয়। আটক মিজানুর রহমানকে গতকালই মাদক আইনে মামলাসহ আদালতে সোর্পদ করা হয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)