আলমডাঙ্গায় ভ্রাম্যমাণ আদালতে মাদকসেবীর জেল

আপলোড তারিখঃ 2020-01-25 ইং
আলমডাঙ্গায় ভ্রাম্যমাণ আদালতে মাদকসেবীর জেল ছবির ক্যাপশন:
ভ্রাম্যমাণ প্রতিবেদক, আলমডাঙ্গা: আলমডাঙ্গায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে রিপন নামের এক মাদকসেবীকে ৪ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে। গতকাল শুক্রবার দুপুর ১টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. লিটন আলী এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, আলমডাঙ্গা উপজেলার খাদেমপুর ইউনিয়নের পাঁচকমলাপুর গ্রামের মৃত আনোয়ার হোসেন ধুবির ছেলে রিপন (৩৫) দীর্ঘদিন যাবৎ মাদক সেবনের সঙ্গে জড়িত। বিভিন্ন সময় পুলিশ মাদকবিরোধী অভিযান পরিচালনা করলেও ধরা-ছোঁয়ার বাইরে ছিলেন তিনি। গত বৃহস্পতিবার বিকেল ৫টার দিকে আলমডাঙ্গা থানার পুলিশ ভাংবাড়িয়া ইউনিয়নের ভোগাইল বগাদী গ্রামের ইদ্রিস ফকিরের আস্তানায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। এ সময় ওই আস্তানা থেকে পাঁচকমলাপুর গ্রামের রিপনকে আটক করে পুলিশ। আটকের বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানানো হলে তিনি গতকাল দুপুর ১টার দিকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আটকৃত স্থানে রিপনকে মাদক আইনের ৪২-এর ১ ধারায় ৪ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)