আমরা বঙ্গবন্ধুর সৈনিক, তাই তাঁর আদর্শকে বিক্রি যাবে না

আপলোড তারিখঃ 2020-01-25 ইং
আমরা বঙ্গবন্ধুর সৈনিক, তাই তাঁর আদর্শকে বিক্রি যাবে না ছবির ক্যাপশন:
কালীদাসপুরে আ.লীগ ও স্বেচ্ছাসেবক লীগের সম্মেলন প্রস্তুতি কমিটি গঠন অনুষ্ঠানে আসাদুল হক বিশ্বাস নিজস্ব প্রতিবেদক: আলমডাঙ্গা উপজেলার কালীদাসপুর ইউনিয়ন আওয়ামী লীগ ও স্বেচ্ছাসেবক লীগের কমিটি গঠন উপলক্ষে সম্মেলন প্রস্তুতি কমিটি গঠন করা হয়েছে। গতকাল শুক্রবার বিকেল সাড়ে চারটায় কালীদাসপুর ইউনিয়নের শ্রীরামপুর বাজারে এ সম্মেলন প্রস্তুতি কমিটি গঠন করা হয়। কালীদাসপুর ইউনিয়ন আওয়ামী লীগের নেতা বাদল মালিতার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি ও চুয়াডাঙ্গা সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আসাদুল হক বিশ্বাস। প্রধান অতিথির বক্তব্যে আসাদুল হক বিশ্বাস বলেন, বঙ্গবন্দুর কন্যা জননেত্রীর হাত ধরে বাংলাদেশ আজ মধ্যম আয়ের দেশে পরিণত হয়েছে। বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ে তুলতে শেখ হাসিনা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। কিন্তু এই আওয়ামী লীগের দলের মধ্যে ঘাপটি মেরে থাকা কিছু নেতা তাদের স্বার্থ হাসিল করে যাচ্ছেন। তারা দেশের কথা ভাবছে না, দলের কথা ভাবছে না, দেশের মানুষের কথা ভাবছে না। তারা তাদের আখের গোছাতে ব্যস্ত। তিনি উপস্থিত নেতা-কর্মীদের উদ্দেশে বলেন, ‘আমরা বঙ্গবন্ধুর সৈনিক, তাই তাঁর আদর্শকে বিক্রি যাবে না।’ চুয়াডাঙ্গা জেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক শফিুকল ইসলাম রিফাতের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক মতিয়ার রহমান মতি, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. জানিফ ও যুগ্ম সম্পাদক জাকির হুসাইন জ্যাকি। এ সময় উপস্থিত ছিলেন জেলা স্বেচ্ছাসেবক লীগের সদস্য মিলন, রাজ্জাক, ইমরান, ছাত্রলীগের নেতা ইমরান, সজিব, সানজিদসহ স্থানীয় আওয়ামী লীগ ও স্বেচ্ছাসেবক লীগের নেতৃবৃন্দ। আলোচনা সভা শেষে কালীদাসপুর ইউনিয়ন আওয়ামী লীগ ও স্বেচ্ছাসেবক লীগের ত্রিবার্ষিক সম্মেলন উপলক্ষে মো. বাদল মালিথাকে আহ্বায়ক এবং তৌহিদুল ইসলাম ও আ. রশিদকে যুগ্ম আহ্বায়ক করে সম্মেলন প্রস্তুতি কমিটি গঠন করা হয়।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)