প্রতিটি গ্রামের ঘরে ঘরে আ.লীগের দুর্গ গড়ে তুলতে হবে

আপলোড তারিখঃ 2020-01-25 ইং
প্রতিটি গ্রামের ঘরে ঘরে আ.লীগের দুর্গ গড়ে তুলতে হবে ছবির ক্যাপশন:
দর্শনা পৌরসভার ১ নম্বর ওয়ার্ড আ.লীগের অফিস উদ্বোধনকালে এমপি টগর দর্শনা অফিস: দর্শনা পৌরসভার ১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের অফিস উদ্বোধন করা হয়েছে। গতকাল শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে দর্শনা পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের হল্ট স্টেশন-সংলগ্ন মিলনের চায়ের দোকানের সামনে ফিতা কাটার মাধ্যমে এ অফিসের উদ্বোধন করা হয়। ১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি জয়নাল আবেদীন নফরের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য হাজি আলী আজগার টগর। প্রধান অতিথির বক্তব্যে এমপি টগর বলেন, শুধু দর্শনা পৌরসভার ১ নম্বর ওয়ার্ডে নয়, শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে দেশের প্রত্যেক গ্রামের ঘরে ঘরে আওয়ামী লীগের দুর্গ গড়ে তুলতে হবে। জননেত্রী শেখ হাসিনার উন্নয়নকে আমজনতার মধ্যে পৌঁছে দিতে হবে। আর এ জন্য আওয়ামী লীগের তৃণমূল পর্যায়ের নেতৃবৃন্দদের ঐক্যবদ্ধ হয়ে সরকারি সব সুযোগ-সুবিধা যোগ্য ব্যক্তিদের মধ্যে সঠিকভাবে বিতরণ করতে হবে। এ ছাড়া দর্শনাকে মাদক, সন্ত্রাস ও দুর্নীতিমুক্ত করতে দলমত নির্বিশেষে সবাইকে এগিয়ে আসতে হবে। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা পরিষদের সাবেক প্রশাসক ও দামুড়হুদা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান মন্জু, দামুড়হুদা উপজেলা পরিষদের চেয়ারম্যান আলী মুনছুর বাবু, দর্শনা পৌর মেয়র মতিয়ার রহমান, কেরুজ শ্রমিক কর্মচারী ইউনিয়নের সভাপতি তৈয়ব আলী, সাধারণ সম্পাদক মাসুদুর রহমান ও দামুড়হুদা উপজেলা যুবলীগের সভাপতি আ. হান্নান ছোট। দর্শনা কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক তোফাজ্জেল হোসেন তপুর পরিচালনায় আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন ১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নেফাউর রহমান মণ্টু, দর্শনা পৌর আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি আমির হোসেন, আ. বারী, হুমায়ুন আহম্মেদ, হাজি এবাদত মণ্ডল, বিশারত আলী মণ্ডল, আতিয়ার রহমান হাবু, হায়দার আলী, আক্তারুজ্জামান, আশারেফ আলী, হবা জোয়ার্দ্দার, মামুন শাহ, শরিফুল মেম্বার প্রমুখ। আলোচনা শেষে দোয়া পরিচালনা করেন দক্ষিণ চাঁদপুর স্কুলপাড়া জামে মসজিদের পেশ ইমাম সিরাজুল ইসলাম। অনুষ্ঠানটি সার্বিক পরিচালনা করেন ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আবু সাঈদ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)