ঝিনাইদহ ৪০ বোতল ফেনসিডিলসহ মাদক ব্যবসায়ী আটক

আপলোড তারিখঃ 2020-01-25 ইং
ঝিনাইদহ ৪০ বোতল ফেনসিডিলসহ মাদক ব্যবসায়ী আটক ছবির ক্যাপশন:
প্রতিবেদক, ঝিনাইদহ: ঝিনাইদহ সরকারি ভেটেরিনারি কলেজের সামনে থেকে ৪০ বোতল ফেনসিডিলসহ একজনকে আটক করেছে পুলিশ। গতকাল শুক্রবার সকালে তাঁকে আটক করা হয়। জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ঝিনাইদহ সদর থানার পুলিশ ঝিনাইদহ-চুয়াডাঙ্গা মহাসড়কের ভেটেরিনারি কলেজের সামনে অভিযান চালান। এ সময় মো. হোসেন আলী নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করে পুলিশ। সে সময় তাঁর কাছ থেকে ৪০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়েছে। আটক হোসেন আলী চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা গ্রামের মো. কায়েমের ছেলে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)