দর্শনার সুলতানপুরে বিদ্যুৎস্পৃষ্টে একজন নিহত

আপলোড তারিখঃ 2020-01-25 ইং
দর্শনার সুলতানপুরে বিদ্যুৎস্পৃষ্টে একজন নিহত ছবির ক্যাপশন:
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গার দর্শনার সুলতানপুরে বাড়ির ছাদে পানি ছিটানোর সময় বিদ্যুৎস্পৃষ্টে মজনু নামের একজন নিহত হয়েছে। গতকাল শুক্রবার দুপুরে মোটরে লাগানো পাইপ দিয়ে বাড়ির ছাদে পানি ছিটানোর সময় পানিতে বিদ্যুতায়িত হয়ে নিহত হন তিনি। নিহত মজনু (২৮) দর্শনার সুলতারপুর গ্রামের হক মোহাম্মদের ছেলে। পরিবারের লোকজন জানান, গতকাল দুপুরে মোটরে পাইপ লাগিয়ে বাড়ির ছাদে পানি ছিটাচ্ছিলেন মজনু। এ সময় পানিতে বিদ্যুৎতায়িত হলে মজনু বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ছাদের ওপার আছড়ে পড়লে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. সাকিল আরসালাম তাকে মৃত বলে ঘোষণা করেন। এদিকে ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শনে ছুটে আসের চুয়াডাঙ্গা পুলিশ সুপার জাহিদুল ইসলামসহ পুলিশের বিভিন্ন কর্মকর্তারা।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)