কুড়ুলগাছি ইউনিয়নে কাদির, আলী এবং সাবানা প্যানেল চেয়ারম্যান নির্বাচিত

আপলোড তারিখঃ 2016-08-29 ইং
কুড়ুলগাছি ইউনিয়নে কাদির, আলী এবং সাবানা প্যানেল চেয়ারম্যান নির্বাচিত ছবির ক্যাপশন:
কুড়ুলগাছি প্রতিনিধি : দামুড়হুদার কুড়–লগাছি ইউনিয়নে গতকাল রোববার বেলা ১২টার দিকে ইউপি চেয়ারম্যান শাহ মোঃ এনামুল করীম ইনুর সভাপতিত্বে অনুষ্ঠিত মাসিক সভায় প্যানেল চেয়ারম্যান নির্বাচিত করা হয়েছে। এতে ৮ নং ওয়ার্ড সদস্য আব্দুল কাদির  বিনা প্রতিদ্বন্দ্বিতায় ১ নং প্যানেল চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন এবং ৫ নং ওয়ার্ড সদস্য আলী আহম্মদ গাইন বিনা প্রতিদ্বন্দ্বিতায় ২ নং প্যানেল চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন এবং  সংরক্ষিত-০২ নং আসনের সাবিনা ইয়াচমিন ৩ নং প্যানেল চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। ইউপি সদস্য সিদ্দিকুর রহমান, আঃ হাই, আজাহার, আব্দুল হাকিম, সাকার উদ্দীন, আব্দুর রব, আলী আহম্মদ, শরিফ উদ্দীন, খোদেজা খাতুন, মাসুরা বেগম প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন। সভা পরিচালনা করেন ইউপি সচিব নাঈম উদ্দীন (লিফন)।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)