তরুণ সমাজকে খেলাধুলায় আরও উৎসাহিত করতে হবে

আপলোড তারিখঃ 2020-01-25 ইং
তরুণ সমাজকে খেলাধুলায় আরও উৎসাহিত করতে হবে ছবির ক্যাপশন:
দৌলাতদিয়াড়ে দ্বৈত ব্যাডমিন্টন টুর্নামেন্টের উদ্বোধনকালে এএসপি আবু রাসেল নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গার দৌলাতদিয়াড় দক্ষিণ পাড়ায় দ্বৈত ব্যাডমিন্টন টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার সন্ধ্যা সাতটায় দৌলাতদিয়াড় দক্ষিণ পাড়ায় এ টুর্নামেন্টের উদ্বোধন করা হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ টুর্নামেন্টের উদ্বোধন করেন সিনিয়র সহকারী পুলিশ সুপার (দামুড়হুদা সার্কেল) আব্দুর রাসেল। প্রধান অতিথির বক্তব্যে সিনিয়র সহকারী পুলিশ সুপার আবু রাসেল বলেন, ‘আমাদের সন্তানরা স্মার্ট ফোন, ট্যাব নিয়ে পড়ে থাকে। এজন্য তারা পরিবার ও সমাজ থেকে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে। তাদের মধ্যে হতাশা বাড়ছে। বাড়ছে দুশ্চিন্তা, বাড়ছে নাইফ ক্রাইম। ভার্চুয়াল জগৎ তাদের মেধা বিকাশের ক্ষমতা নষ্ট করে দিচ্ছে। এভাবে দিনের পর দিন আত্মকেন্দ্রিক হয়ে যাচ্ছে আমাদের সন্তানরা। এই অবস্থা থেকে বের হয়ে আসতে তাদের খেলাধুলামুখী করতে হবে।’ তিনি আরও বলেন, ‘খেলাধুলা মন ও দেহকেই শুধু সুস্থ রাখে না, মানুষের মেধা ও মনন বিকাশের অন্যতম মাধ্যম হল খেলাধুলা। মানুষকে সব ধরনের খারাপ কাজ থেকে বিরত রাখে খেলাধুলা। খেলাধুলার মাধ্যমে মন-মানসিকতা সতেজ হয়, যুবসমাজ বিপদগামী হওয়া থেকে রক্ষা পায়। তাই দৈনন্দিন কাজ-কর্মের পাশাপাশি নিয়মিত খেলাধুলায় অংশগ্রহণ করা উচিত। বিশেষ করে আমাদের তরুণ সমাজকে খেলাধুলায় আরও উৎসাহিত করতে হবে। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলুকদিয়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড সদস্য আব্দুর রহমান হাবলু, অধ্যক্ষ মাহাবুবুল ইসলাম সেলিম ও সাজেন্ট শেখ নবাব। এ ছাড়াও উপস্থিত ছিলেন শাকিল, ইমরান, রিগ্যান প্রমুখ। এ ব্যাডমিন্টন টুর্নামেন্টে মোট ১৬টি দল অংশগ্রহণ করে। গতকাল এ টুর্নামেন্টের উদ্বোধনের পর কোয়ার্টার ফাইনাল পর্যন্ত খেলা অনুষ্ঠিত হয়। টুর্নামেন্টের খেলাগুলো পরিচালনা করেন মেহেদী হাসান রাসেল। এ টুর্নামেন্টের স্পন্সর হিসেবে আছে চুয়াডাঙ্গা প্রিন্স প্লাজার আপন খেলাঘর। আগামীকাল রোববার সন্ধ্যা সাতটায় এ টুর্নামেন্টের সেমিফাইনাল ও ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে। একইদিন চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের মধ্যে পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হবে। এদিকে, দৈনিক সময়ের সমীকরণ দল এ টুর্নামেন্টের সেমিফাইনালে উঠেছে। সমীয়ের সমীকরণ দল এ টুর্নামেন্টের সেমিফাইনালে ওঠায় খেলোয়াড়দের ধন্যবাদ ও শুভেচ্ছা জানিয়েছেন পত্রিকার সম্পাদক প্রকাশক শরীফুজ্জামান শরীফ, প্রধান সম্পাদক নাজমুল হক স্বপন, বার্তা সম্পাদক হুসাইন মালিক, ব্যবস্থাপনা সম্পাদক আমান উল্লাহ আমান, সহসম্পাদক সুমন পারভেজসহ সমীকরণ পরিবার।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)