মেহেরপুরে আজ খুলনা বিভাগীয় ইনোভেশন শোকেসিং-২০২০-এর উদ্বোধন

আপলোড তারিখঃ 2020-01-25 ইং
মেহেরপুরে আজ খুলনা বিভাগীয় ইনোভেশন শোকেসিং-২০২০-এর উদ্বোধন ছবির ক্যাপশন:
মেহেরপুর অফিস: মেহেরপুর জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে খুলনা বিভাগীয় ইনোভেশন শোকেসিং-২০২০ উদ্বোধনী অনুষ্ঠানের ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। জেলা প্রশাসক মো. আতাউল গনির নেতৃত্বে চূড়ান্ত প্রস্তুতি নেওয়া হয়। জেলা প্রশাসক মো. আতাউল গনি সর্বশেষ পরিস্থিতি দেখার জন্য গতকাল শুক্রবার অনুষ্ঠানস্থল পরিদর্শন করেন। এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. তৌফিকুর রহমান জেলা প্রশাসকের সঙ্গে ছিলেন। আজ শনিবার সকালে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন এমপি এ অনুষ্ঠানের উদ্বোধন ঘোষণা করবেন। উদ্বোধনী পর্ব শেষে আজ শনিবার বেলা সাড়ে তিনটায় খুলনা বিভাগের বিশিষ্ট শিল্পীদের অংশগ্রহণে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)