আন্দুলবাড়ীয়ার অনন্তপুরে বেগুন খেত পুড়িয়ে দেওয়ার অভিযোগ

আপলোড তারিখঃ 2020-01-25 ইং
আন্দুলবাড়ীয়ার অনন্তপুরে বেগুন খেত পুড়িয়ে দেওয়ার অভিযোগ ছবির ক্যাপশন:
প্রতিবেদক, আন্দুলবাড়ীয়া: চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার আন্দুলবাড়ীয়া ইউনিয়নের অনন্তপুর গ্রামের এক প্রান্তিক চাষির ১৫ কাঠা জমির বেগুন গাছ পূর্বশত্রুতায় বিষ দিয়ে পুড়িয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। ক্ষতিগ্রস্থ চাষির আন্দুলবাড়ীয়া গ্রামের খাঁ’পাড়ার মৃত শেখ শাহাবুদ্দিন এলাহীর ছেলে শেখ রিপন হোসেন। গত বৃহস্পতিবার রাতে ঘাস মারা বিষ স্প্রে করে কে বা কারা এই ১৫ কাঠা জমির বেগুন গাছ পুড়িয়ে দেয়। গতকাল শুক্রবার সকালে বেগুন খেতে গিয়ে এ গাছগুলো পুড়া অবস্থায় দেখে কান্নায় ভেঙ্গে পড়েন কৃষক শেখ রিপন। এ রিপোর্ট লেখা পর্যন্ত অজ্ঞাতনামা আসামি করে মামলার প্রস্তুতি চলছিল।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)