মুজিবনগরে ভ্রাম্যমাণ আদালতে ৩ দোকানির জরিমানা

আপলোড তারিখঃ 2020-01-24 ইং
মুজিবনগরে ভ্রাম্যমাণ আদালতে ৩ দোকানির জরিমানা ছবির ক্যাপশন:
মেহেরপুর অফিস: মেহেরপুরের মুজিবনগর উপজেলার যতারপুর এবং কোমরপুর বাজারে ওষুধের দোকানে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে জরিমানা আদায় করা হয়েছে। মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখার দায়ে যতারপুর গ্রামের আজগর আলীর ছেলে হাসেম আলীকে দুই হাজার টাকা, কোমরপুর বাজারে আব্দুল কাদেরের ছেলে উজ্জ্বল হোসেনের নিকট পাঁচ হাজার টাকা এবং ইদ্রিস আলীর ছেলে সাজ্জাদের নিকট থেকে তিন হাজার টাকা জরিমানা আদায় করা হয়। গতকাল বৃহস্পতিবার বিকেলে মেহেরপুর জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদুল হাসান এবং নিরাপমা রায় পৃথকভাবে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখার দায়ে ড্রাগ আইন ১৯৪০ ধারা মোতাবেক তিন ব্যবসায়ীর নিকট থেকে জরিমানা আদায় করা হয়।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)