আসুন আমরা সবাই শীতার্ত মানুষের পাশে দাঁড়ায়

আপলোড তারিখঃ 2020-01-24 ইং
আসুন আমরা সবাই শীতার্ত মানুষের পাশে দাঁড়ায় ছবির ক্যাপশন:
জীবননগরে শীতার্ত শিশুদের মধ্যে শীতবস্ত্র বিতরণকালে এমপি টগর জীবননগর অফিস: জীবননগরে শীতার্ত শিশুদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার বেলা একটায় জীবননগর উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদের হলরুমে এ শীতবস্ত্র বিতরণ করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা সিরাজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শীতার্ত শিশুদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করেন চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য হাজি আলী আজগার টগর। প্রধান অতিথির বক্তব্যে এমপি টগর বলেন, ‘আসুন আমরা সবাই শীতার্ত মানুষের পাশে দাঁড়ায়। তাদের শীত নিবারণের জন্য যে যেখান থেকে পারি সাহায্য-সহযোগিতার হাত বাড়িয়ে দিই। আপনার-আমার একটু সহানুভূতিতে একজন বৃদ্ধ, একজন শিশু এমনকি একটি পরিবার উপকৃত হবে। তাই আসুন, আমরা সব ভেদাভেদ ভুলে যেয়ে অসহায় মানুষের পাশে দাঁড়ায়।’ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জীবননগর থানা আওয়ামী লীগের সভাপতি গোলাম মোর্তুজা, জীবননগর উপজেলা পরিষদের সাবেক উপজেলা চেয়ারম্যান আবু মো. আ. লতিফ অমল, জীবননগর পৌর মেয়র জাহাঙ্গীর আলম, জীবননগর থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, মনোহরপুর ইউপি চেয়ারম্যান সোহরাব হোসেন খান, রায়পুর ইউপি চেয়ারম্যান আ. রশিদ শাহ, জীবননগর পৌর আওয়ামী লীগের সভাপতি মুন্সী নাসির উদ্দিনসহ বিভিন্ন ইউনিয়ন আওয়ামী লীগের নেতা-কর্মীরা। অনুষ্ঠানটি সার্বিক পরিচালনা করেন জীবননগর উপজেলা সমাজসেবা কর্মকর্তা মাসুদুর রহমান।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)