চুয়াডাঙ্গার বেলগাছিতে পিটিয়ে পশু হত্যা করল জব্বার

আপলোড তারিখঃ 2020-01-24 ইং
চুয়াডাঙ্গার বেলগাছিতে পিটিয়ে পশু হত্যা করল জব্বার ছবির ক্যাপশন:
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা পৌর এলাকার বণ্যপ্রাণীর অভয়ারণ্য হিসেবে খ্যাত বেলগাছিতে একটি ছাগলকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে একই এলাকার শাপলা চত্বরপাড়ার মৃত করিম বিশ্বাসের ছেলে জব্বার বিশ্বাসের বিরুদ্ধে। গতকাল বৃহস্পতিবার বেলা তিনটার দিকে চুয়াডাঙ্গা পৌর এলাকার বেলগাছির ফুটবল মাঠের নিকটস্থ ভুট্টাখেতে এ ঘটনা ঘটে। ছাগলের মালিক জমিলা বেগম মৃত ছাগলটি নিয়ে চুয়াডাঙ্গা সদর থানায় যায় এবং জব্বার বিশ্বাসের নামে একটি অভিযোগ দায়ের করেন। জমিলা বেগম অভিযোগ করেন, ‘গতকাল দুপুর ২টার দিকে তিনি তাঁর ছাগলকে ঘাষ খেতে দেন। পরে ছাগলটি ঘাষ খেয়ে বাইরে চরতে যায়। বিকেল ৩ টার দিকে, এলাকার কয়েকজনের থেকে জানতে পারেন ভুট্টা খেতে যাওয়ায় তার ছাগলটিকে পিটিয়ে হত্যা করেছে স্থানীয় যুবলীগ নেতা জব্বার বিশ্বাস। পরে সন্ধ্যায় মৃত ছাগলটিকে নিয়ে চুয়াডাঙ্গা সদর থানায় এসে জব্বার বিশ্বাসের নামে একটি অভিযোগ দায়ের করি।’ এদিকে ছাগলটি হত্যার পরে অত্র এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ বিষয়টি মিমাংসার জন্য বসতে চাইলে জব্বার তার কোনো তোয়াক্কা করেননি বলেও অভিযোগ উঠেছে। এ বিষয়ে জানতে চাইলে চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জিহাদ খান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, বেলগাছিতে পিটিয়ে ছাগল হত্যার ঘটনায় একটি অভিযোগ পেয়েছি। অপরাধীকে আটক করে আইনের আওতায় আনা হবে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)