চুয়াডাঙ্গার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে এসএসসি পরিক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা ও নবীণ শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠিত

আপলোড তারিখঃ 2020-01-24 ইং
চুয়াডাঙ্গার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে এসএসসি পরিক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা ও নবীণ শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠিত ছবির ক্যাপশন:
সমীকরণ প্রতিবেদন: চুয়াডাঙ্গা জেলার বিভিন্ন স্থানের শিক্ষাপ্রতিষ্ঠানে এসএসসি পরিক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা ও নবীণ শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার পৃথক আয়োজনে এ বিদায় সংবর্ধনা ও নবীনবরণ অনুষ্ঠিত হয়। চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গা ঝিনুক মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে এসএসসি পরিক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা দেওয়া হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল ১০টায় বিদ্যালয় প্রাঙ্গণে এক আড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে এ বিদায়ী সংবর্ধনা দেওয়া হয়। অনুষ্ঠানে ঝিনুক মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক রেবেকা সুলতানার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি অ্যাড. নুরুল ইসলাম। সহকারী শিক্ষক সাইফুল ইসলামের উপস্থাপনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক নুরুল ইসলাম, সহকারী শিক্ষক শামসুন নাহার শিলা ও গোলাম মওলা। বিদায়ী ছাত্রীদের মধ্যে বক্তব্য দেন অবনী, হৃদিবা জামান, যারিন ও হুসনা তহমিনা। অনুষ্ঠানে বক্তারা বলেন, ‘এ বিদ্যালয়ের নামই ঝিনুক। এখান থেকে তোমার যারা বেরোবে তাঁরা মুক্তা হয়েই বেরোবে। দেশ ও জাতীর কল্যাণে কাজে লাগবে। মনে রাখতে হবে, তোমাদের ভালো মানুষ হিসেবে সমাজে প্রতিষ্ঠিত হতে হবে। এ বিদ্যাপিঠে তোমরা যারা অধ্যায়ন করেছ, তাঁরা মনে প্রাণে ভালোবেসেছ, প্রিয় বিদ্যালয়কে। তোমরা আজ বিদায় নিচ্ছ, বিদায় দেওয়ার ইচ্ছা না থাকা সত্বেও বিদায় দিতে হচ্ছে। কারণ এ বিদায় তোমাদের জীবনের নতুন দিককে উম্মোচন করবে। ভবিষ্যৎ জীবনের পাথেয় স্বরুপ কাজে লাগবে।’ এবার ২০২০ সালের পরিক্ষার্থী হিসেবে ঝিনুক মাধ্যমিক বালিকা বিদ্যালয় থেকে ১২০ জন ছাত্রীকে বিদায়ী সংবর্ধনা দেওয়া হয়। আন্দুলবাড়ীয়া: জীবননগর উপজেলার আন্দুলবাড়ীয়া বহুমুখী মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায়, নবীণ শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠিত হয়েছে। এছাড়া বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুল মান্নান, সহকারী প্রধান শিক্ষিকা শাহানারা বেগম ও অফিস সহকারী মোল্লা হাসানুজ্জামান হাসানকে বিদ্যালয়ের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে সংবর্ধনা দেওয়া হয়েছে। গতকাল বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় আন্দুলবাড়ীয়া বহুমুখী মাধ্যমিক বালিকা বিদ্যালয় চত্বরে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। আন্দুলবাড়ীয়া বহুমুখী মাধ্যমিক বালিকা বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মীর মকলেচুর রহমান টজোর সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন মীর মকলেচুর রহমান টজো। শুভেচ্ছা বক্তব্য দেন আন্দুলবাড়ীয়া বহুমুখী মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফাতরুজ্জামান। বিশেষ অতিথি ছিলেন বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুল মান্নান, সহকারী প্রধান শিক্ষিকা শাহানারা বেগম, আন্দুলবাড়ীয়া প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা ও আজীবন সদস্য সেলিম আকতার খান মিণ্টু, আন্দুলবাড়ীয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক হাজি মো. আনোয়ার হোসেন, আন্দুলবাড়ীয়া অবসরপ্রাপ্ত সহকারী কর্মকর্তা-কর্মচারী কল্যাণ সমিতির সভাপতি মহাসিন আলী খান, আন্দুলবাড়ীয়া আশরাফিয়া দাখিল মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি এস এম আশরাফুজ্জামান টিপু ও আন্দুলবাড়ীয়া বাজার কমিটির সাধারণ সম্পাদক মির্জা হামিদুর রহমান শিলন। অপর দিকে, জীবননগর উপজেলার কেডিকে ইউনিয়নের কাশীপুর মাধ্যমিক বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও নবীণ শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় কাশীপুর মাধ্যমিক বিদ্যালয় চত্বরে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। কাশীপুর মাধ্যমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও কেডিকে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুস শুকুর সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন কেডিকে ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও কেডিকে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খায়রুল বাশার শিপলু। স্বাগত ও সমাপনী বক্তব্য দেন কেডিকে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও কাশীপুর মাধ্যমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আব্দুস শুকুর সরকার। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিদ্যালয় পরিচালনা কমিটির বিদ্যোৎসাহী সদস্য দাউদ হোসেন, কেডিকে ইউনিয়ন পরিষদের মেম্বার দলুর উদ্দীন দুলাল, খাসিয়ার রহমান মিঠু, আন্দুলবাড়ীয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম মামুন ও ৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি বজলুর রহমান। কার্পাসডাঙ্গা: দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা ইউনিয়নের কানাইডাঙ্গা মাধ্যমিক বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও নতুন শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল ১০টার দিকে বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফেরদাউস রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাটুদাহ ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ও বিদ্যালয়টির পরিচালনা পর্ষদের সভাপতি রেজাউল করিমম। এ সময় উপস্থিত ছিলেন ম্যানেজিং কমিটির সদস্য সাখাওয়াৎ হোসেন, জেবের, রেজাউল, সানোয়ার হোসেন মণ্টু, সিরাজুল, সহকারী প্রধান শিক্ষক রফিকুল ইসলাম, শিক্ষক আ. হামিদ, আব্দুর রহমান, জয়নাল আবেদীন, বশির আহমেদ, শাহীন ইকবাল, রেজাউল করিম, শাহিরুল ইসলাম, মোস্তাক আহমেদ, আবু বক্কর, আ. রহমান, নার্গিস, জাহানারা, রাহিমা, সাইদুর রহমান, আ. কাদের, আ. সামাদ প্রমুখ। অনুষ্ঠানটি পরিচালনা করেন শিক্ষক মাসুম রেজা। এদিকে, দামুড়হুদা উপজেলার কুড়ুলগাছি মাধ্যমিক বিদ্যালয়ে নবীন শিক্ষার্থীদের বরন ও এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালের দিকে বিদ্যালয়টির প্রধান শিক্ষক রুহুল আমীনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি তুহিন রেজা। সহকারী শিক্ষক ফেরদৌসের রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদ্যালয় ম্যানেজিং কমিটির সদস্য ওসমান গণি, ম্যানেজিং কমিটির সদস্য মনজুর হাসান, রেজাউল করিম বাবু, আ. সামাদ প্রমুখ। এছাড়া অনুষ্ঠানে বিদ্যালয়ের সহকারী শিক্ষক জুলফিকার আলী, ফজর আলী, আবুল হোসেন, তানভীর আহাম্মদ, হাফিজুর রহমান, অনুপমা সুলতানা ও সহকারী প্রধান শিক্ষকা উম্মে সালমা, সাংবাদিক মেহেদী হাসান মিলন, শরীফ রতন, আজিমুদ্দীন আহমেদ, আলী আজগর সোনা, আহাদ আলী মোল্লাসহ বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। অপর দিকে, দামুড়হুদা উপজেলার কুড়ুলগাছি দাখিল মাদ্রাসায় ৩৩ তম নবীনবরণ ও বিদায় অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল ১০টায় মাদ্রাসা প্রাঙ্গণে এ নবীনবরণ ও বিদায় অনুষ্ঠিত হয়। মাদ্রাসার প্রধান শিক্ষক আবুল কালাম আজাদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদ্রাসার ম্যানেজিং কমিটির সভাপতি ও কুড়ুলগাছি ইউনিয়নের চেয়ারম্যান শাহ্ মো. এনামুল করিম ইনু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দামুড়হুদা ম্যানেজিং কমিটির শিক্ষানুরাগী সদস্য আলী আজগর সোনা, ম্যানেজিং কমিটির সদস্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন আহাদ আলী মোল্লা, রফিকুল ইসলাম, মিজানুর রহমান, নজরুল ইসলাম, রুমিয়া খাতুন প্রমুখ। অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সহকারী শিক্ষক আবুল কালাম আজাদ, সহকারী শিক্ষক আবু বক্কর, নওশাদ আলী, মাওলানা মো. শাহাজাহান আলী, খোরশেদ আলম, আব্দুল খালেক, আ. সালাম ও শফিকুল ইসলাম, সাংবাদিক মেহেদী হাসান মিলন, শরীফ রতন, আজিমুদ্দিন আহমেদসহ মাদ্রাসার শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি পরিচালনা করেন মাদ্রাসার সহকারী শিক্ষক আ. রহিম। অন্যদিকে, দামুড়হুদা উপজেলার ধান্যঘরা দূর্গাপুর হাফেজিয়া মাদ্রাসার শিক্ষার্থী ও শিক্ষকদের মধ্যে গতকাল বৃহস্পতিবার সকাল আটটার দিকে জুব্বা আর পায়জামা বিতরণ করেন দূর্গাপুর গ্রামের মৃত মোতালেব মণ্ডলের ছেলে ও মাদ্রাসা পরিচালনা পর্ষদের সভাপতি হামিদ মালিথা, জহুরুল হক, মারুফ শাহ, খোকন, আব্দুল জলিল মাস্টার, নজরুল ইসলাম, জমাত আলী, আকিম হোসেন, সবুর আলী প্রমুখ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)