ঝিনাইদহে জাতীয় নজরুল সম্মেলন ২৫ জানুয়ারি

আপলোড তারিখঃ 2020-01-24 ইং
ঝিনাইদহে জাতীয় নজরুল সম্মেলন ২৫ জানুয়ারি ছবির ক্যাপশন:
ঝিনাইদহ অফিস: ঝিনাইদহে আগামী ২৫ জানুয়ারি শুরু হচ্ছে ৩ দিনব্যাপী জাতীয় নজরুল সম্মেলন। গতকাল বৃহস্পতিবার সকালে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে এক সংবাদ সম্মেলনে জেলা প্রশাসক সরোজ কুমার নাথ এ তথ্য জানান। ‘নজরুলের অপ্রচলিত গানের সুর সংগ্রহ, স্বরলিপি প্রণয়ন, সংরক্ষন, প্রচার এবং নবীন প্রজন্মকে উদ্বুদ্ধকরণ’ শীর্ষক প্রকল্পের আওতায় এ সম্মেলন অনুষ্ঠিত হবে। ২৫ জানুয়ারি সকালে র‌্যালি ও আলোচনার মাধ্যমে সম্মেলনের উদ্বোধন করবেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য খালেদা খানম। ৩ দিনব্যাপী এ সম্মেলনে আলোচনা সভা, সংগীত পরিবেশনসহ নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে বলেও জানান তিনি। সংবাদ সম্মেলনে জেলা প্রশাসক ছাড়াও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আরিফ-উজ-জামান, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) রবিউল ইসলামসহ সাংস্কৃতিক ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)