মেহেরপুরে অভিনব কৌশলে মিষ্টির দোকানে প্রতারণা

আপলোড তারিখঃ 2020-01-24 ইং
মেহেরপুরে অভিনব কৌশলে মিষ্টির দোকানে প্রতারণা ছবির ক্যাপশন:
মেহেরপুর অফিস: মেহেরপুরের একটি মিষ্টির দোকানে ক্রেতা সেজে অভিনব কৌশলে এক প্রতারক ২৩ হাজার ৫ শ টাকা নিয়ে লাপাত্তা হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেলে মেহেরপুর শহরের হোটেল বাজারের ভাই ভাই মিষ্টান্ন ভাণ্ডারে এ ঘটনা ঘটে। ভাই ভাই মিষ্টান্ন ভাণ্ডারের মালিক দুলাল চন্দ্র শাহা বলেন, ‘দুপুরে আমি দোকানের কর্মচারীকে রেখে বাড়িতে গিয়েছিলাম। দোকানে ছিল মাজমা নামের কর্মচারী। এ সময় ২৮-৩০ বছর বয়সের এক যুবক দোকানে প্রবেশ করে বিভিন্ন মিষ্টি দেখতে থাকেন এবং মিষ্টি কেনার নাম করে ওই প্রতারক দোকানের কর্মচারীকে ব্যতিব্যস্ত করে রাখার একপর্যায়ে সুযোগ বুঝে ক্যাশ বাক্সে থাকা ২৩ হাজার ৫ শ টাকা নিয়ে দ্রুত পালিয়ে যান।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)