দামুড়হুদায় রাস্তা ও ড্রেন নির্মাণকাজের উদ্বোধন করলেন এমপি টগর

আপলোড তারিখঃ 2020-01-24 ইং
দামুড়হুদায় রাস্তা ও ড্রেন নির্মাণকাজের উদ্বোধন করলেন এমপি টগর ছবির ক্যাপশন:
মোজাম্মেল শিশির: দামুড়হুদায় নন মিউনিসিপ্যাল মাস্টার প্ল্যান প্রণয়ন ও মৌলিক অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় ৪ কোটি ৬৭ লাখ ৭২ হাজার ৫৯৬ টাকা ব্যয়ে রাস্তা ও ড্রেন নির্মাণকাজের উদ্বোধন করা হয়েছে। দামুড়হুদা উপজেলা এলজিডির বাস্তবায়নে গতকাল বৃহস্পতিবার বিকেল চারটায় চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব আলী আজগর টগর প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ রাস্তা ও ড্রেন নির্মাণকাজের উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন দামুড়হুদা উপজেলা পরিষদের চেয়ারম্যান আলী মুনছুর বাবু, দামুড়হুদা উপজেলা আওয়ামী লীগের সভাপতি সিরাজুল আলম ঝণ্টু, দামুড়হুদা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মহিউদ্দিন, দামুড়হুদা মডেল থানার পরিদর্শক (তদন্ত) জাহাঙ্গীর কবির, চুয়াডাঙ্গা জেলা পরিষদের সদস্য শফিউল কবির ইউসুফ, উপজেলা যুবলীগের সাধারণ স¤পাদক হযরত আলী, আওয়ামী লীগের নেতা সেলিম উদ্দিন বগাসহ বিভিন্ন রাজনৈতিক নেতা, জনপ্রতিনিধি প্রমুখ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)