উন্নত দেশ গঠনে শিক্ষার্থীদের এগিয়ে আসতে হবে

আপলোড তারিখঃ 2020-01-24 ইং
উন্নত দেশ গঠনে শিক্ষার্থীদের এগিয়ে আসতে হবে ছবির ক্যাপশন:
আলমডাঙ্গা হাটবোয়ালিয়ায় নবীণবরণ ও বিদায় অনুষ্ঠানে এসপি জাহিদ আলমডাঙ্গা অফিস: আলমডাঙ্গার হাটবোয়ালিয়া স্কুল অ্যান্ড কলেজের একাদশ ও দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের বরণ ও বিদায় অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল ১০টায় হাটবোয়ালিয়া কলেজ পরিচালনা পরিষদের সভাপতি, জেলা পরিষদের সদস্য ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আশাবুল হক ঠান্ডুর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন পুলিশ সুপার জাহিদুল ইসলাম জাহিদ। প্রধান অতিথির বক্তব্যে শিক্ষার্থীদের উদ্দেশে এসপি জাহিদ বলেন, ‘সমাজের অনিষ্ঠ হয়, অবক্ষয় হয়, ক্ষতি হয়, এ সব কাজ করা যাবে না। সমৃদ্ধ বাংলাদেশ গঠন করার লক্ষ্যে মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে সবাইকে এগিয়ে আসতে হবে। কাজেই উন্নত ও সমৃদ্ধ দেশ গঠনের জন্য শিক্ষার্থীদের তথা তোমাদের এগিয়ে আসতে হবে।’ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আশিকুর রহমান, ওসি (তদন্ত) শামীম-উল গাজী, হাটবোয়ালিয়া স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ আব্দুস সাত্তার, মেহেরপুর পল্লী বিদ্যুৎ সমিতির সচিব হাটবোয়ালিয়া মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে সভাপতি জিনারুল ইসলাম বিশ্বাস, হাটবোয়ালিয়া মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলমডাঙ্গা থানা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ইয়াকুব আলি, হাটবোয়ালিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ বজলুর রশিদ, গভর্নিং বডির সদস্য আশরাফুজ্জামান নাননু, সদস্য মামুন রেজা, সদস্য বিল্লাল হোসেন কালু মন্ডল। হাটবোয়ালিয়া কলেজের প্রভাষক আব্দুর রহিমের পরিচালনায় আরও উপস্থিত ছিলেন সহকারী অধ্যাপক শহিদুল ইসলাম, মফিজুর রহমান, এনামুল হক, আব্দুল মান্নান ফকির, মতিউল হুদা, হুমায়ুন কবির, শামীমা নাসরিন, মনোয়ার হোসেন, মোজাম্মেল হক, কামাল হোসেন, উম্মে সুরাইয়া, রিচিনা পারভীন, বিলকিস পারভীন, আবুল কালাম আজাদ, বীর মুক্তিযোদ্ধা আব্দুল মালেক, খোসদেল আলম, সোয়েব উদ্দীন, সাবেক চেয়ারম্যান ফিরোজুল ইসলাম, আওয়ামী লীগ নেতা আজাদ আলী বিশ্বাস, আসমান হাকিম, ইউপি সদস্য সাহিবুল ইসলাম, বজলুর রশিদ মিন্টু বিশ্বাস, আক্তার হোসেন, সাবেক মেম্বার বিল্লাল হোসেন, ডাবলু ও আরমান আলী প্রমুখ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)