জীবননগরের পিয়ারাতলায় দুই ব্যবসাপ্রতিষ্ঠানে জরিমানা

আপলোড তারিখঃ 2020-01-23 ইং
জীবননগরের পিয়ারাতলায় দুই ব্যবসাপ্রতিষ্ঠানে জরিমানা ছবির ক্যাপশন:
জীবননগর অফিস: জীবননগরে দুই ব্যবসাপ্রতিষ্ঠানে অভিযান চালিয়ে জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। গতকাল বুধবার দুপুরে উপজেলার পিয়ারাতলা বাজারে এ অভিযান পরিচালনা করা হয়। সূত্রে জানা গেছে, পিয়ারাতলা মোড়ে রাজ ট্রেডার্স নামের একটি চালের দোকানে প্লাস্টিকের বস্তায় চাল বিক্রি ও দোকানে মূল্য তালিকা না থাকার অপরাধে দুই হাজার টাকা এবং মারুখ খান ট্রেডার্সে মেয়াদোত্তীর্ণ পণ্য ও মূল্য তালিকা না থাকার অপরাধে ভোক্তা অধিকার আইনে নয় হাজার টাকা জরিমানা আদায় করা হয়। এ অভিযান পরিচালনা করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক সজল আহম্মেদ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)