চুয়াডাঙ্গা প্রেসক্লাবের অর্থ সম্পাদক পদে আতিয়ার নির্বাচিত

আপলোড তারিখঃ 2020-01-23 ইং
চুয়াডাঙ্গা প্রেসক্লাবের অর্থ সম্পাদক পদে আতিয়ার নির্বাচিত ছবির ক্যাপশন:
সমীকরণ প্রতিবেদক: চুয়াডাঙ্গা প্রেসক্লাবের অর্থ সম্পাদক পদে আতিয়ার রহমান বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। নির্বাচন পরিচানলা কমিটির আহ্বায়কের পক্ষে সহকারী কমিশনার অ্যাড. সৈয়দ হেদায়েত হোসেন আসলাম এ ঘোষণা দেন। আতিয়ার রহমান একুশে টেলিভিশনের চুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি। গত ২৯ ডিসেম্বর প্রেসক্লাবের দ্বিবার্ষিক সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে অর্থ সম্পাদক পদে ওই সময় প্রার্থী না থাকায় তা শূন্য ঘোষণা করা হয়। পরবর্তীতে কার্যকরী কমিটির সিদ্ধান্ত মোতাবেক নির্বাচন পরিচালনা কমিটি অর্থ সম্পাদক পদে নির্বাচনের লক্ষে তফশিল ঘোষণা করে। গতকাল ছিল মনোনয়নপত্র দাখিলের শেষ দিন। ঘোষিত তফশিলের নির্ধারিত সময়ে শুধুমাত্র আতিয়ার রহমান একক প্রার্থী হিসেবে প্রার্থীতা পেশ করেন। যাবতীয় প্রক্রিয়া শেষে গতকাল বিনা প্রতিদ্বন্দ্বিতায় তাঁকে নির্বাচিত ঘোষণা করা হয়।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)