মেহেরপুরে জোড়া খুনের মামলায় আরও এক আসামি গ্রেপ্তার

আপলোড তারিখঃ 2020-01-23 ইং
মেহেরপুরে জোড়া খুনের মামলায় আরও এক আসামি গ্রেপ্তার ছবির ক্যাপশন:
মেহেরপুর অফিস: মেহেরপুর সদর উপজেলার দরবেশপুর গ্রামের জোড়া খুনের মামলায় মতিউর রহমান নামের আরও এক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল বুধবার সকালের দিকে মেহেরপুর সদর থানার উপপরিদর্শক (এসআই) আহসান হাবীব আসামি মতিউর রহমানকে গ্রেপ্তার করেন। মতিউর রহমান নতুন দরবেশপুর গ্রামের ওয়াদুত আলীর ছেলে। ২০১৯ সালের ১২ সেপ্টেম্বর রাতে মেহেরপুর সদর উপজেলার নতুন দরবেশপুর গ্রামে রোকনুজ্জামান ও হাসানুজ্জামান নামের দুইজনকে নির্মমভাবে হত্যা করা হয়। ওই ঘটনায় মামলা করার পর তদন্তকারী কর্মকর্তা মেহেরপুর সদর থানার এসআই আহসান হাবীব মোট ১০ জন আসামিকে গ্রেপ্তার করেছেন। গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে একাধিক ব্যক্তি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। ওই মামলার সর্বশেষ গ্রেপ্তার মতিউর রহমানকে গতকাল বুধবার বিকেলে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)