ফেনসিডিল, ভারতীয় শাড়ি উদ্ধার, আটক ১

আপলোড তারিখঃ 2020-01-23 ইং
ফেনসিডিল, ভারতীয় শাড়ি উদ্ধার, আটক ১ ছবির ক্যাপশন:
দামুড়হুদার বিভিন্ন স্থানে বিজিবির চোরাচালানবিরোধী অভিযান সমীকরণ প্রতিবেদক: দামুড়হুদা উপজেলার পৃথক স্থানে চোরাচালানবিরোধী অভিযান চালিয়ে ফেনসিডিল, ভারতীয় শাড়িসহ একজনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গতকাল বুধবার পৃথক অভিযানে এসব আটক করা হয়। চুয়াডাঙ্গা-৬ বিজিবির পরিচালক মোহাম্মদ খালেকুজ্জামান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তি থেকে জানা যায়, গতকাল বুধবার বেলা একটার দিকে আরআইবি ও সিভিল সোর্সের সংবাদের ভিত্তিতে চুয়াডাঙ্গা-৬ বিজিবির অধীনস্ত দর্শনা আইসিপির টহল কমান্ডার নায়েব সুবেদার মো. আব্দুল করিম ফোর্স নিয়ে অভিযান চালিয়ে দামুড়হুদা থানার অন্তর্গত জয়নগর সীমান্তের মাঠে মমিনুর (৩৩) নামের একজনকে আটক করে। আটক মমিনুর দর্শনা থানাপাড়ার মৃত আলমের ছেলে। এ সময় তাঁর কাছ থেকে ৩০টি ভারতীয় শাড়ী উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য ১ লাখ ৮০ হাজার টাকা। উদ্ধার করা শাড়ীসহ আটক ব্যক্তিকে দামুড়হুদা মডেল থানায় সোপর্দ করা হয়। এদিকে, গতকাল দুপুর সাড়ে ১২টার দিকে সিভিল সোর্সের সংবাদের ভিত্তিতে চুয়াডাঙ্গা-৬ বিজিবির অধীনস্ত দর্শনা বিওপির টহল কমান্ডার হাবিলদার মো. জাহাঙ্গীর আলম ফোর্স নিয়ে অভিযান চালিয়ে দামুড়হুদা থানার অন্তর্গত মেমনগর গ্রামের নদীরপাড় হতে ৪৮ বোতল ফেনসিডিল উদ্ধার করেন। যার আনুমানিক মূল্য ১৯ হাজার ২ শ টাকা। উদ্ধার হওয়া ফেনসিডিল মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে জমা করা হয়েছে। অপর দিকে, গতকাল বুধবার বেলা দুইটার দিকে সিভিল সোর্সের সংবাদের ভিত্তিতে চুয়াডাঙ্গা৬-৬ বিজিবির বিশেষ টহল কমান্ডার নায়েক জুলহাস উদ্দিন ফোর্স নিয়ে অভিযান চালিয়ে দামুড়হুদা থানার অন্তর্গত ঝাঁঝাঁডাঙ্গা গ্রামের একটি আমবাগান হতে ৬০ বোতল ফেনসিডিল উদ্ধার করেন। যার আনুমানিক মূল্য ২৪ হাজার টাকা। উদ্ধার হওয়া ফেনসিডিল মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে জমা করা হয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)