উথলী রেলক্রসিংয়ের গেটম্যানের বিরুদ্ধে নানা অভিযোগ

আপলোড তারিখঃ 2020-01-23 ইং
উথলী রেলক্রসিংয়ের গেটম্যানের বিরুদ্ধে নানা অভিযোগ ছবির ক্যাপশন:
প্রতিবেদক, উথলী: জীবননগর উপজেলার উথলী ফার্মগেট রেলক্রসিংয়ে দায়িত্বপ্রাপ্ত দুই গেটম্যানের বিরুদ্ধে দায়িত্ব অবহেলার অভিযোগ তুলেছেন এলাকাবাসী। জীবননগর উপজেলার সবচেয়ে ব্যস্ততম রেলক্রসিং হচ্ছে উথলী ফার্মগেটের রেলক্রসিং। একাধিক দুর্ঘটনার পর রেল কর্তৃপক্ষ এখানে গেটম্যান নিয়োগ দিয়েছে। কিন্তু দায়িত্বপ্রাপ্ত গেটম্যান মনীষ শর্মা ও অচিন্ত্য শর্মা দীর্ঘদিন যাবৎ এখানে ডিউটি না করছেন না। তাঁরা স্থানীয় এক ব্যক্তিকে প্রতিদিন ৪০০ টাকা পারিশ্রমিকের বিনিময়ে এ কাজ করান বলে অভিযোগ উঠেছে। অভিযোগ সূত্রে জানা যায়, প্রায় ২০ থেকে ২৫ দিন ধরে তাঁরা এ রেলক্রসিংয়ে ডিউটি পালন করছেন না। তাদের অনুপস্থিতিতে স্থানীয় এক ব্যক্তিকে গেটম্যানের দায়িত্ব পালন করতে দেখা যাচ্ছে। তা ছাড়া তারা এখানে থাকা অবস্থায়ও দায়িত্ব সঠিকভাবে পালন না করার অভিযোগ তুলেন স্থানীয়রা। এ বিষয়ে মনীষ শর্মার সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করলে তিনি বলেন, ‘শারীরিক অসুস্থতার কারণে আমি বেশ কিছুদিন ধরেই বাইরে আছি। আমার সহকর্মী অচিন্ত্য শর্মাও বাইরে থাকার কারণে সেখানে অন্য এজনকে দিয়ে ডিউটি করানো হচ্ছে।’ তিনি আরও বলেন, ‘বিষয়টি পিডব্লিউ স্যারকে অবগত করা আছে। আর ডিউটি কে করবে-না করবে, এটি নিয়ে অন্য কারও মাথা ব্যথা করার কারণ নেই।’ স্থানীয় লোকজন বলেন, ‘একজন সরকারি কর্মচারীর প্রায় মাসখানেক যাবৎ অন্য কোনো সাধারণ ব্যক্তিকে দিয়ে ডিউটি পালনের এ ঘটনা মেনে নেওয়া যায় না। কোনো অদক্ষ সাধারণ ব্যক্তির দিয়ে রেলক্রসিংয়ে দায়িত্ব পালন করালে দুর্ঘটনা ঘটার সম্ভাবনা থাকে।’ বিষয়টি তদন্ত করে উপযুক্ত ব্যবস্থা গ্রহণের জন্য জীবননগর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন এলাকাবাসী।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)