দর্শনায় গাঁজাসহ ঈশ্বরচন্দ্রপুরের মিজানুর আটক

আপলোড তারিখঃ 2020-01-23 ইং
দর্শনায় গাঁজাসহ ঈশ্বরচন্দ্রপুরের মিজানুর আটক ছবির ক্যাপশন:
দর্শনা অফিস: দর্শনায় পুলিশের মাদকবিরোধী অভিযানে ৫ শ গ্রাম গাঁজাসহ মিজানুর রহমান (২৫) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। গতকাল বুধবার রাত সাড়ে নয়টার দিকে পারকৃষ্ণপুর ব্রিজ-সংলগ্ন পাকা রাস্তার ওপর থেকে তাঁকে আটক করা হয়। আটক মিজানুর রহমান দর্শনা পৌর এলাকার ঈশ্বরচন্দ্রপুর গ্রামের ঈদগাহ পাড়ার জাফর মিস্ত্রির ছেলে। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে দর্শনা পুলিশ তদন্ত কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মাহাবুবুর রহমানের নেতৃত্বে উপপরিদর্শক (এসআই) জাকির হোসেন ফোর্স নিয়ে বুধবার রাতে পারকৃষ্ণপুর-মদনা ইউনিয়নের পারকৃষ্ণপুর ব্রিজ-সংলগ্ন পাকা রাস্তার ওপর মাদকবিরোধী অভিযান পরিচালনা করেন। এ সময় দর্শনা পৌর এলাকার ঈশ্বরচন্দ্রপুর গ্রামের ঈদগাহ পাড়ার জাফর মিস্ত্রির ছেলে মাদক ব্যবসায়ী মিজানুর রহমানকে ৫ শ গ্রাম গাঁজাসহ আটক করে পুলিশ। এ বিষয়ে দামুড়হুদা মডেল থানায় মিজানুর রহমানকে আটক দেখিয়ে একটি মাদক মামলা করেছে পুলিশ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)