ফুলবাড়ী সীমান্তে ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী আটক

আপলোড তারিখঃ 2020-01-22 ইং
ফুলবাড়ী সীমান্তে ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী আটক ছবির ক্যাপশন:
সমীকরণ প্রতিবেদক: দামুড়হুদা উপজেলার ফুলবাড়ী সীমান্তে মাদকবিরোধী অভিযান চালিয়ে ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে বিজিবি। আটক হওয়া ব্যক্তিরা হলেন জীবননগরের মৃত আলাউদ্দিনের ছেলে হাসেম আলী (২৩) ও একই এলাকার আনছার আলীর ছেলে আনিছুর রহমান (২৮)। গতকাল মঙ্গলবার বেলা দুইটার দিকে তাঁদের আটক করা হয়। জানা যায়, মঙ্গলবার বেলা দুইটার দিকে বিএসবি ও সিভিল সোর্সের সংবাদের ভিত্তিতে চুয়াডাঙ্গা-৬ বিজিবির অধীনস্ত ফুলবাড়ী বিওপির টহল কমান্ডার নায়েব সুবেদার মো. মোস্তাফিজুর রহমান ফোর্স নিয়ে অভিযান চালিয়ে দামুড়হুদা থানার অন্তর্গত ফুলবাড়ী সীমান্তে ফুলবাড়ী পাকা রাস্তার ওপর থেকে দুই মাদক ব্যবসায়ীকে আটক করেন। পরে তাঁদের কাছ থেকে ৬০ পিস ইয়াবা, ১টি ভ্যান গাড়ি ও ২টি মোবাইল উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য ৮১ হাজার ৪ শ টাকা। উদ্ধার হওয়া মালামালসহ আসামিদের দামুড়হুদা থানায় সোপর্দ করে মামলা হয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)