আলমডাঙ্গায় বেকারি ব্যবসায়ীকে জরিমানা

আপলোড তারিখঃ 2020-01-22 ইং
আলমডাঙ্গায় বেকারি ব্যবসায়ীকে জরিমানা ছবির ক্যাপশন:
আলমডাঙ্গা অফিস: আলমডাঙ্গায় আরজু ফুড অ্যান্ড বেকারিকে অস্বাস্থ্যকর পরিবেশ ও ক্যামিকেল ব্যবহারের দায়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে জরিমানা করেছে চুয়াডাঙ্গা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। গতকাল মঙ্গলবার বিকেলে উপজেলার পৌর এলকার পশুহাট রোডের আরজু ফুড অ্যান্ড বেকারিতে অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়। জানা যায়, আলমডাঙ্গা পৌর এলকায় আরজু ফুড বেকারি দীর্ঘদিন ধরে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরিতে ক্যামিকেল ব্যবহার করে আসছে, এ অভিযোগের ভিত্তিতে চুয়াডাঙ্গা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের একটি টিম গতকাল বিকেলে এ অভিযান চালায়। এ সময় বেকারির মালিক আলিমকে ২০ হাজার টাকা জরিমানা করা হলে তিনি জরিমানার টাকা পরিশোধ করেন। চুয়াডাঙ্গা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক সজল আহমেদ এ অভিযান পরিচালনা করেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)