অসহায় মানুষের পাশে থেকে তাঁদের ন্যায়বিচার নিশ্চিত করতে হবে

আপলোড তারিখঃ 2020-01-22 ইং
অসহায় মানুষের পাশে থেকে তাঁদের ন্যায়বিচার নিশ্চিত করতে হবে ছবির ক্যাপশন:
চুয়াডাঙ্গায় লিগ্যাল এইডের ফাইল বিতরণকালে জেলা ও দায়রা জজ মোহা. রবিউল ইসলাম নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা জেলা ও দায়রা জজ মোহা. রবিউল ইসলাম বলেছেন, ‘গরীব-দুঃখী মানুষের মামলার ভার বহনে বর্তমান সরকারের সদিচ্ছা রয়েছে। অসহায় মানুষের পাশে থেকে তাঁদের ন্যায়বিচার পাওয়ার অধিকার নিশ্চিত করতে হবে। আমরা সমৃদ্ধ ও সুন্দর এক চুয়াডাঙ্গা চাই।’ আইনগত সহায়তা প্রদান বিষয়ে জেলার বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান ও সচিবদের মধ্যে লিগ্যাল এইডের আইনগত সহায়তা বই, লিফলেট ও পোস্টার সম্বলিত একটি করে ফাইল বিতরণ অনুষ্ঠানে জেলা ও দায়রা জজ এসব মন্তব্য করেন। গতকাল মঙ্গলবার বিকেলে জেলা জজ আদালত ভবনের সম্মেলনকক্ষে জেলা ও দায়রা জজ মোহা. রবিউল ইসলামের সভাপতিত্বে এ ফাইল বিতরণ অনুষ্ঠান হয়। অনুষ্ঠানে জেলা ও দায়রা জজ মোহা. রবিউল ইসলাম আরও বলেন, ‘সমন্বিত প্রচেষ্টায় অর্থাভাবে আইনের সহায়তাবঞ্চিত মানুষের সংখ্যা শূন্যের কোঠায় নামিয়ে আনা সম্ভব। জেলা লিগ্যাল এইড অফিস চুয়াডাঙ্গার মাধ্যমে এ ফাইলটি বিতরণের উদ্দেশ্য হলো ইউনিয়ন পর্যায়ে আপনারা যাঁরা ইউপি চেয়ারম্যান ও সচিব, তাঁরা যাতে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারেন। মানুষকে যেন আইনতগত সহায়তা প্রদান ও পরামর্শ করতে পারেন। সমাজের প্রত্যেক স্তরে ন্যায়বিচার প্রতিষ্ঠা প্রয়োজন।’ সভায় জেলা লিগ্যাল এইড অফিসার সিনিয়র সহকারী জজ শামসুজ্জামানের পরিচালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য দেন চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মিজানুর রহমান, জেলা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর বেলাল হোসেন এবং সিনিয়র আইনজীবী ও আইলহাঁস ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মালেক। অনুষ্ঠানে চুয়াডাঙ্গা জেলার চার উপজেলার মধ্যে থেকে ১৭টি ইউনিয়নের চেয়ারম্যান ও সচিবদের হাতে লিগ্যাল এইডের আইনগত সহায়তা বই, লিফলেট ও পোস্টার সম্বলিত একটি করে ফাইল বিতরণ করা হয়। পর্যায়ক্রমে সব ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও সচিবদের হাতে এ ফাইল বিতরণ করা হবে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)