আলমডাঙ্গায় গৃহবধূকে উত্ত্যক্ত, প্রবাসী আটক

আপলোড তারিখঃ 2020-01-22 ইং
আলমডাঙ্গায় গৃহবধূকে উত্ত্যক্ত, প্রবাসী আটক ছবির ক্যাপশন:
আলমডাঙ্গা অফিস: মুঠোফোনে গৃহবধূকে উত্ত্যক্ত করার অভিযোগে পুলিশের হাতে আটক হয়েছেন আলমডাঙ্গার খাসকররার সবুজ নামের এক ব্যক্তি। জানা গেছে, আলমডাঙ্গার খাসকররা পূর্বপাড়ার আক্তার হোসেনের ছেলে দুবাইপ্রবাসী সবুজ আহমেদ কয়েক মাস আগে বাড়ি আসেন। ১৬ জানুয়ারি তিনি এলাকার এক গৃহবধূর মোবাইরে রিং দিয়ে তাঁর ফেসবুক অ্যাকাউন্টটি কী নামে খোলা, তা জানতে চান এবং না জানালে ‘অসুবিধা হবে’ বলেও হুমকি দেন। এ ঘটনায় গৃহবধূর স্বামী আলমডাঙ্গা থানায় লিখিত অভিযোগ করেন। পুলিশ সবুজের মোবাইল ফোনের সিম ট্র্যাকিং করে অভিযোগের সত্যতার প্রমাণ পাওয়ার পর তাঁকে আটক করে। উল্লেখ্য, প্রায় এক মাস আগে সবুজ তাঁর শ্যালক সেলিম রেজার নামে একটি ফেক আইডি খুলে ফেসবুকে বিভিন্ন ধরনের পোস্ট দেন। এ ঘটনা জানার পর সেলিম রেজা তাঁর ফেক আইডির বিরুদ্ধে থানায় অভিযোগও দায়ের করেছিলেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)