জীবননগরে মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধর মৃত্যু

আপলোড তারিখঃ 2020-01-22 ইং
জীবননগরে মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধর মৃত্যু ছবির ক্যাপশন:
জীবননগর অফিস: জীবননগরে সড়ক দুর্ঘটনায় এক বৃদ্ধ নিহত হয়েছেন। গতকাল মঙ্গলবার বিকেল সাড়ে পাঁচটায় জীবননগর উপজেলার হাসাদহ খাঁপাড়ার মাঠের রাস্তায় বাইসাইকেলের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কায় এ দুর্ঘটনা ঘটে। নিহত সাইকেল আরোহী সুটিয়া গ্রামের মৃধাপাড়ার মৃত খন্দকার সাজেদুর রহমানের ছেলে জালাল উদ্দিন (৬৫)। স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল মঙ্গলবার বিকেলে জালাল উদ্দিন বাইসাইকেলযোগে মাঠে যাচ্ছিলেন, এমন সময় দ্রুতগতির একটি মোটরসাইকেল তাঁকে ধাক্কা দিলে বাইসাইকেল থেকে তিনি পিচ রাস্তায় পড়ে যান। এ সময় স্থানীয় ব্যক্তিরা তাঁকে উদ্ধার করে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করেন। জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. পার্থ সারর্থী পাল বলেন, সড়ক দুর্ঘটনায় যে ব্যাক্তি মারা গেছেন, মাথায় আঘাত লাগার ফলে কান এবং নাক দিয়ে রক্তক্ষরণ হওয়ায় তাঁর মৃত্যু হয়েছে। জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)