১৯১ বোতল ফেনসিডিলসহ দুই মাদক ব্যবসায়ী আটক

আপলোড তারিখঃ 2020-01-22 ইং
১৯১ বোতল ফেনসিডিলসহ দুই মাদক ব্যবসায়ী আটক ছবির ক্যাপশন:
জীবননগর অফিস: জীবননগর থানার পুলিশের মাদকবিরোধী অভিযানে ১৯১ বোতল ফেনসিডিলসহ দুই মাদক ব্যবসায়ী আটক হয়েছেন। গতকাল মঙ্গলবার বিকেল সাড়ে চারটার সময় গোপন সংবাদের ভিত্তিতে জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলামের নির্দেশে এসআই গাফফার, এএসআই বাদশা ও পিএসআই আশরাফুর ইসলাম ফোর্স নিয়ে জীবননগর উপজেলার বাঁকা ইউনিয়নের পেয়ারাতলা গ্রামে মাদকবিরোধী অভিযান পরিচালনা করেন। এ সময় তাঁরা ১৯১ বোতল ফেনসিডিলসহ উপজেলার মনোহরপুর গ্রামের আ. সাত্তারের ছেলে মাদক ব্যবসায়ী রাজু (২৭) এবং বাঁকা মাঠপাড়ার সোয়াদ শিকদারের ছেলে মাদক ব্যবসায়ী তরিকুল ইসলামকে (২৮) আটক করেন। এ ব্যাপারে জীবননগর থানায় একটি মাদক আইনে মামলা হয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)