পিতামাতার খেতদমতেই সন্তানের কল্যাণ নিহীত : পীরজাদা জবিহহুল্ল¬াহ

আপলোড তারিখঃ 2020-01-22 ইং
পিতামাতার খেতদমতেই সন্তানের কল্যাণ নিহীত : পীরজাদা জবিহহুল্ল¬াহ ছবির ক্যাপশন:
ঝিনাইদহ অফিস: জমিয়তে জাকেরিনের মূখ্য নির্দেশক ও ফুরফুরা শরীফের পীর এ কামেল মাদারজাদ ওলী সুলতানুল আরেফিন গাওসুল ওয়াক্ত হয়রত ন’হুজুর পীর কেবলা (রহঃ)-এর পৌত্র ও পীর আল্লামা বাকী বিল্লাহ (রহঃ)-এঁর একমাত্র সাহেবজাদা পীরজাদা জবিহহুল্ল¬াহ সিদ্দিকী (মাদ্দাঃ) বলেছেন, ‘পিতামাতার খেতদমতেই সন্তানের কল্যাণ নিহিত রয়েছে। সন্তানের ওপর পিতামাতা নারাজ থাকলে আমাদের সব বরবাদ হবে।’ পীরজাদা গতকাল মঙ্গলবার দুপুরে শাহজাদপুর প্রগতি স্মরণী গুলশানস্থ সায়াদাতিয়া খানকাহ শরীফে ভক্ত মুরীদানদের উদ্দেশে এক মাহফিলে এ কথা বলেন। মাওলানা হাসান মাহমুদের সভাপতিত্বে দোয়ার মাহফিলে বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে আগত ভক্ত অনুরাগীরা উপস্থিত ছিলেন। পীরজাদা বলেন, ‘বর্তমান পৃথিবীর মুসলমানরা এক ক্রান্তিকাল অতিক্রম করছে। এই অবস্থায় আমাদের দাদা হুজুর কেবলার সিলসিলা ও তাঁর মত ও পথ অনুসরণ করে তার ওপর কায়েম থাকাই হবে সঙ্গত।’ উল্লেখ্য, পীরজাদা জবিহহুল্ল¬াহ সিদ্দিকী গত সোমবার (২০ জানুয়ারি) সন্ধ্যায় এক ঝটিকা সফরে বাংলাদেশে আসেন। হযরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমান বন্দরে পৌঁছালে দাদা হুজুর কেবলার ভক্ত অনুরাগীরা পীরজাদাকে অভ্যর্থনা জানান। বাংলাদেশ সফরকালে পীরজাদা ঢাকার ট্রপিক্যাল হাইওয়ে হোমস, ৩২/৬/ক, শাহজাদপুর প্রগতি স্মরণী গুলশানস্থ সায়াদাতিয়া খানকাহ শরীফে অবস্থান করবেন। তিনি বিভিন্ন স্থানে আয়োজিত দোয়ার মাহফিলেও শরীক হবেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)