আলমডাঙ্গার কামালপুরে আলাউদ্দিন আহমেদ পাঠাগারের ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

আপলোড তারিখঃ 2020-01-22 ইং
আলমডাঙ্গার কামালপুরে আলাউদ্দিন আহমেদ পাঠাগারের ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত ছবির ক্যাপশন:
আলমডাঙ্গা অফিস: আলমডাঙ্গা উপজেলার কুমারী ইউনিয়নের কামালপুরস্থ আলাউদ্দিন আহমেদ পাঠাগার আয়োজিত ১৩তম বর্ষের কামালপুর প্রিমিয়াম লিগ ক্রিকেট টুর্নামেন্টের মাসব্যাপী খেলা শেষে খেলার সমাপনী ও ফাইনাল খেলা এবং পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার এ সমাপনী খেলা ও পুরস্কার অনুষ্ঠিত হয়। খেলায় কামালপুর ক্রিকেট একাদশকে ২১ রানে পরাজিত করে আলামিন ক্রিকেট একাদশ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে। পুরস্কার প্রদানপূর্ব আলোচনা সভায় আলাউদ্দিন পাঠাগারের পরিচালক কবি গোলাম রহমান চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমারী গ্রামের কৃতী সন্তান বিশিষ্ট ঠিকাদার মো. মোজাম্মেল হক। স্বাগত বক্তব্য দেন মসজিদ কমিটির সম্পাদক ওলিল উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন মো. সিরাজ মণ্ডল, মেহেদী হাসান, ফারুক হোসেন, আরিফ আহম্মেদ। এ ছাড়া উপস্থিত ছিলেন ইছা মণ্ডল, মহিউদ্দিন মণ্ডল, আশা মণ্ডল, আব্দুর রউফ নান্নু, রাজশাহি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু তালেব দুর্জয়, মিনারুল হক, পল্টু, হাবিবুর রহমান ও গ্রামের গণ্যমান্য ব্যক্তিরা। পরে ১৪ ওভারের নির্ধারিত খেলাই আলামিন একাদশ ২১ রানে বিজয় লাভ করে। খেলাটি পরিচালনা করেন শেখ সুলতান আহমেদ ও মকবুল হোসেন। ব্যবস্থাপনায় ছিল আলাউদ্দিন আহমেদ পাঠাগার ও কামালপুর গ্রামবাসী।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)