আলমডাঙ্গায় গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক

আপলোড তারিখঃ 2020-01-22 ইং
আলমডাঙ্গায় গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক ছবির ক্যাপশন:
ভ্রাম্যমাণ প্রতিবেদক, আলমডাঙ্গা: আলমডাঙ্গা থানা পুলিশের মাদকবিরোধী অভিযানে ৭ শ গ্রাম গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার সকাল ১০টার দিকে বাঁশবাড়িয়া গ্রাম থেকে তাঁকে আটক করা হয়। পুলিশ সূত্রে জানা গেছে, আলমডাঙ্গা উপজেলার ভাংবাড়িয়া ইউনিয়নের বাঁশবাড়িয়া গ্রামের মৃত আ. সাত্তারের ছেলে মিজার (৩৫) দীর্ঘদিন যাবৎ গোপনে রমরমা গাঁজার ব্যবসা চালিয়ে আসছিলেন। পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে আটক করার চেষ্টা চালালেও ধরা ছোঁয়ার বাইরে থাকে মিজার। গতকাল মঙ্গলবার আলমডাঙ্গার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আশিকুর রহমানের নির্দেশে বাঁশবাড়িয়া গ্রামে অভিযান চালায় পুলিশ। এ সময় আলমডাঙ্গা থানার এসআই মুহিদ হাসান ও এএসআই সাহাবুদ্দিন ফোর্স নিয়ে মিজারের বাড়িতে অবিযান চালান। এ সময় মিজারের বাড়ি তল্লাশি করে তাঁর বাড়ির টিনের চালের ওপর থেকে ৭ শ গ্রাম গাঁজা উদ্ধার করে পুলিশ। মিজারের বিরুদ্ধে আলমডাঙ্গা থানায় মাদক মামলা রুজু করা হয়েছে। আজ বুধবার সংশ্লিষ্ট মামলায় তাঁকে জেলহাজতে প্রেরণ করা হবে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)