আলুকদিয়ায় মোটরসাইকেলের ধাক্কায় পথচারী আহত

আপলোড তারিখঃ 2020-01-22 ইং
আলুকদিয়ায় মোটরসাইকেলের ধাক্কায় পথচারী আহত ছবির ক্যাপশন:
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গার আলুকদিয়ায় রাস্তা পার হওয়ার সময় মোটরসাইকেলের ধাক্কায় গোপাল (৪০) নামের এক পথচারী গুরুতর আহত হয়েছেন। তাঁকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেল সাড়ে চারটার দিকে আলুকদিয়া বাজারে এ ঘটনা ঘটে। আহত গোপালের বাড়ি সদর উপজেলার আলুকদিয়া বাজার এলাকায়। পারিবারিক সূত্রে জানা গেছে, গতকাল বিকেলে গোপাল রাস্তা পার হওয়ার সময় একটি দ্রুতগামী মোটরসাইকেল তাঁকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে গোপাল গুরুতর জখম হন। খবর পেয়ে চুয়াডাঙ্গা ফায়ার সার্ভিসের সদস্যরা উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন তাঁকে। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক বলেন, গোপালের শরীরের বিভিন্নস্থানে আঘাত লেগেছে। তাঁকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ভর্তি করা হয়েছে। তাঁর শারীরিক অবস্থা এখন উন্নতির দিকে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)