‘শিক্ষার পাশপাশি ছাত্র-ছাত্রীদের খেলাধুলায় মনোনিবেশ করতে হবে’

আপলোড তারিখঃ 2020-01-22 ইং
‘শিক্ষার পাশপাশি ছাত্র-ছাত্রীদের খেলাধুলায় মনোনিবেশ করতে হবে’ ছবির ক্যাপশন:
চুয়াডাঙ্গায় আন্তঃপ্রাথমিক বিদ্যালয় ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ নিজস্ব প্রতিবেদক: ‘শিক্ষা নিয়ে গড়ব দেশ, শেখ হাসিনার বাংলাদেশ, শিখবে শিশু হেসে খেলে, শান্তিমুক্ত পরিবেশ পেলে’ এ স্লোগানে চুয়াডাঙ্গায় আন্তঃপ্রাথমিক বিদ্যালয় ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন এবং পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল ১০টায় চুয়াডাঙ্গা চাঁদমারী মাঠে এ খেলার আয়োজন করে চুয়াডাঙ্গা জেলা প্রাথমিক শিক্ষা অফিস। এ উপলক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়। চুয়াডাঙ্গা জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন চুয়াডঙ্গার অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মনিরা পারভীন। স্কুলের ছোট্ট সোনামনিদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে মনিরা পারভীন বলেন, বর্তমান সরকার ঘরে ঘরে শিক্ষার আলো ছড়িয়ে দিতে দিনরাত কাজ করে যাচ্ছেন। একটি জাতির অবকাঠামোগত উন্নয়নের পূর্ব শর্ত হচ্ছে বর্তমান প্রজন্মের প্রতিটি ছেলেমেয়েকে সুশিক্ষায় শিক্ষিত করে গড়ে তুলতে। এজন্য শিক্ষার পাশপাশি ছাত্র-ছাত্রীদের খেলাধুলায় ও মনোনিবেশ করতে হবে। তাতে করে শারীরিক ও মানসিক বিকাশ ঘটে এই খেলাধুলার মাধ্যমে। তিনি আরও বলেন, ‘খেলাধুলা শিক্ষার একটি অবিচ্ছেদ্য অংশ। এ ধরনের উদ্যোগ শিক্ষার্থীদের সুপ্ত প্রতিভা বিকাশসহ তাদের শারীরিক এবং মানসিক দক্ষতা বাড়াতে সহযোগিতা করবে। মূল শিক্ষার মতোই আমরা সহশিক্ষাকে গুরুত্ব দিয়ে থাকি।’ চুয়াডাঙ্গা পুলিশ লাইনস সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুস সালামের উপস্থাপনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নির্বাহী ম্যাজিস্ট্রেট আমজাদ হোসেন, সহকারী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার এস এম আব্দুর রহমান, সদর উপজেলা শিক্ষা অফিসার উত্তম কুমার কুন্ডু, আলমডাঙ্গা উপজেলা শিক্ষা অফিসার শামসুর জোহা, দামুড়হুদা উপজেলা শিক্ষা অফিসার সাকী সালাম, জীবননগর উপজেলা শিক্ষা অফিসার মোস্তাফিজুর রহমান প্রমুখ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)