মহেশপুরে পুলিশের ওপেন হাউজ ডে অনুষ্ঠিত

আপলোড তারিখঃ 2020-01-22 ইং
মহেশপুরে পুলিশের ওপেন হাউজ ডে অনুষ্ঠিত ছবির ক্যাপশন:
প্রতিবেদক, মহেশপুর: ঝিনাইদহের মহেশপুরে ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেলে মহেশপুর থানা চত্বরে ‘মুজিববর্ষের অঙ্গীকার, পুলিশ হবে জনতার’ স্লোগানে এ ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়। মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মোর্শেদ হোসেন খানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন ঝিনাইদহের পুলিশ সুপার হাসানুজ্জামান পিপিএম। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন মহেশপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ময়জদ্দীন হামিদ, কোটচাঁদপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) আতিকুর রহমান, উপজেলা পুলিশিং কমিটির সভাপতি এ টি এম খাইরুল আনাম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আজিজুল হক আজা, পান্তাপাড়া ইউপি চেয়ারম্যান ইসমাইল হোসেন, প্রেসক্লাব মহেশপুরের সভাপতি সরোয়ার হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক সাহেব মেহবুব রঞ্জু, পৌর কাউন্সিলর কাজী আতিয়ার রহমান ও নাটিমা ইউপি সদস্য ওয়াসিম মেম্বার। এ ছাড়া উপস্থিত ছিলেন মহেশপুর থানার পরিদর্শক (তদন্ত) আমান উল্লাহ, পৌর ফাঁড়ির ইনচার্জ শীতল কুমার, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান হাসিনা খাতুন হেনা, পৌর মুক্তিযোদ্ধা কমান্ডার কাজী আব্দুস সাত্তার, এসবিকে ইউপি চেয়ারম্যান আরিফান হাসান চৌধুরী নুথান, ফতেপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ডা. আতাউর রহমান, নাটিমা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল কাশেম মাস্টার, মহেশপুর সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জহুরুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা মহেন্দ্রনাথ বিশ্বাসসহ মহেশপুর উপজেলার বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান, ইউপি সদস্যসহ এলাকাবাসী। পরে জেলা পুলিশ সুপার হাসানুজ্জামান পিপিএম থানা এলাকায় অসহায় মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ করেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)