কালীগঞ্জে প্রতিবন্ধীকে ধর্ষণের দায়ে যুবক গ্রেপ্তার

আপলোড তারিখঃ 2020-01-22 ইং
কালীগঞ্জে প্রতিবন্ধীকে ধর্ষণের দায়ে যুবক গ্রেপ্তার ছবির ক্যাপশন:
ঝিনাইদহ অফিস: ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার জলকার মাজদিয়া গ্রামে গতকাল মঙ্গলবার দুপুরে ২৪ বছরের স্বামী পরিত্যক্তা এক প্রতিবন্ধী নারীকে ধর্ষিত হয়েছে। এ ঘটনায় ধর্ষক আলামিনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আলামিন একই গ্রামের তরকারী বিক্রেতা নুরুন্নবীর ছেলে। সুবর্নাসরা পুলিশ ক্যাম্পের তদন্ত কর্মকর্তা এএসআই সাকিল খান জানান, মঙ্গলবার দুপুরে ওই স্বামী পরিত্যক্তা মাঠে ছাগল চরাতে যান। এ সময় আলামিনও মাঠে ছিল। মাঠে একা পেয়ে তাঁকে ধর্ষণ করে পালিয়ে যান ধর্ষক দুই সন্তানের জনক আলামিন। খবর পেয়ে পুলিশ অভিযান চালিয়ে কালীগঞ্জ উপজেলার সোনালীডাঙ্গা গ্রাম থেকে মঙ্গলবার রাত ৮টার দিকে ধর্ষক আলামিনকে গ্রেপ্তার করে। পুলিশ আরও জানায়, ধর্ষিত ওই নারীর বিয়ের পর সন্তান প্রসব করতে গিয়ে অঙ্গহানী ঘটে। এরপর তাঁর স্বামী তালাক দেন। এ ব্যাপারে কালীগঞ্জ থানায় মামলার প্রস্তুতি চলছিল বলে এএসআই সাকিল খান জানান।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)