নাট্যজন ইশরাত নিশাতের মৃত্যু, অরিন্দমের শোক

আপলোড তারিখঃ 2020-01-21 ইং
নাট্যজন ইশরাত নিশাতের মৃত্যু, অরিন্দমের শোক ছবির ক্যাপশন:
সমীকরণ প্রতিবেদক: অরিন্দম সাংস্কৃতিক সংগঠনের অকৃত্রিম বন্ধু, দেশ নাটক ঢাকার সদস্য, বাংলাদেশের মঞ্চ নাটকের নিরলস কর্মী, অভিনেতা, নাট্যকার, নির্দেশক নাট্যজন ইশরাত নিশাত ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন। গত রোববার রাত ১১টায় হৃদরোগে আক্রান্ত হয়ে ঢাকার গুলশানে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তাঁর এ অকাল মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে অরিন্দম চুয়াডাঙ্গা পরিবার। অরিন্দম সাংস্কৃতিক সংগঠনের সাধারণ সম্পাদক আব্দুস সালাম সৈকত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, অরিন্দম পরিবারের সঙ্গে ইশরাত নিশাতের সম্পর্ক নব্বই দশক থেকে। তাঁর মৃত্যুতে বাংলাদেশ একজন অকুতোভয় মঞ্চ নাট্যকর্মীকে হারাল। এ অভাব সহজে পূরণীয় নয়। অরিন্দম, চুয়াডাঙ্গা পরিবার তাঁর বিদেহী আত্মার শান্তি কামনা করছে ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছে। তিনি আরও জানান, ২২ জানুয়ারি বুধবার সন্ধ্যা ছয়টায় জেলা শিল্পকলা একাডেমির মুক্তমঞ্চে এক শোক সভার আয়োজন করা হয়েছে। উক্ত শোক সভায় সবাইকে উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)