জীবননগরে ১০৮ বোতল ফেনসিডিলসহ আটক ২

আপলোড তারিখঃ 2020-01-21 ইং
জীবননগরে ১০৮ বোতল ফেনসিডিলসহ আটক ২ ছবির ক্যাপশন:
জীবননগর অফিস: জীবননগর থানার পুলিশের মাদকবিরোধী অভিযানে ১০৮ বোতল ফেনসিডিলসহ দুই ব্যক্তিকে আটক পুলিশ। এ সময় আরও তিন মাদক ব্যবসায়ী পালিয়ে যান বলে জানা গেছে। গতকাল সোমবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলামের নির্দেশে জীবননগর থানার এএসআই আরিফ, মিলন ও ইমামুল ফোর্স নিয়ে শহরের হেলিপ্যাড নামক স্থানে মাদকবিরোধী অভিযান পরিচালনা করেন। এ সময় তাঁরা ১০৮ বোতল ফেনসিডিলসহ পৌরসভার নারায়ণপুর ঈদগাহপাড়ার মৃত আজিজুল হকের ছেলে ওমর আলী (৪৫) ও রসুল বক্সের ছেলে চান্দু মিয়াকে (৩৫) আটক করেন। এ সময় ঘটনাস্থল থেকে পালিয়ে যান জীবননগর শহরের হাসপাতালপাড়ার ফজলুর ছেলে তসলিম (৩৫), সীমান্ত ইউনিয়নের মেদনীপুর গ্রামের মৃত আ. সাত্তারের ছেলে মাদক ব্যবসায়ী জিয়া ও জীবননগর পৌরসভার নারায়ণপুর সরকারপাড়ার রওশন আলীর ছেলে জিহাদ হোসেন (২৮)। এ ব্যাপারে জীবননগর থানায় মাদকদ্রব্য আইনে একটি মামলা হয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)