ঝিনাইদহের সাধুহাটিতে ফেনসিডিলসহ আটক ২

আপলোড তারিখঃ 2020-01-21 ইং
ঝিনাইদহের সাধুহাটিতে ফেনসিডিলসহ আটক ২ ছবির ক্যাপশন:
প্রতিবেদক, ডাকবাংলা: ঝিনাইদহ সদর উপজেলার সাধুহাটি ইউনিয়নের সাধুহাটি বাসস্ট্যান্ড থেকে এক শ বোতল ফেনসিডিলসহ রিপন কুমার দাশ (৪০) ও শরিফুল ইসলাম (২৭) নামের দুই ব্যক্তিকে আটক করা হয়েছে। গত রোববার সন্ধ্যা সাড়ে ছয়টায় অভিযান চালিয়ে ওই দুজনকে আটক করে ডাকবাংলা পুলিশ ক্যাম্প। এ বিষয়ে ডাকবাংলা পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোখলেছুর রহমান দৈনিক সময়ের সমীকরণকে বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে আমরা জানতে পারি, চুয়াডাঙ্গা থেকে ছেড়ে আসা রয়েল পরিবহনে করে দুই ব্যক্তি এক শ বোতল ফেনসিডিল নিয়ে ঝিনাইদহের দিকে আসছে। এরপর এ ঘটনায় আমি ফোর্স ও স্থানীয় জনগণের সহযোগিতায় রোববার সন্ধ্যা সাড়ে ছয়টায় সাধুহাটি বাসস্ট্যান্ড থেকে ফরিদপুর সদর উপজেলার দামৌটের ১ নম্বর সড়কের নারায়ণচন্দ্র দাশের ছেলে রিপন কুমার দাশ (৪০) ও চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলার প্রতাপপুর গ্রামের আশাদুল হকের ছেলে শরিফুল ইসলামকে (২৭) আটক করি। তাঁদের বিরুদ্ধে সদর থানায় একটি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে, যার নম্বর ৩২।’ তিনি আরও বলেন, ‘মাদকের ব্যাপারে আমরা সক্রিয়। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।’

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)