দামুড়হুদার হাউলী ইউনিয়নে গৃহহীনদের ঘর নির্মাণকাজ পরিদর্শন করলেন আলী মুনছুর বাবু

আপলোড তারিখঃ 2020-01-21 ইং
দামুড়হুদার হাউলী ইউনিয়নে গৃহহীনদের ঘর নির্মাণকাজ পরিদর্শন করলেন আলী মুনছুর বাবু ছবির ক্যাপশন:
প্রতিবেদক, দামুড়হুদা: দামুড়হুদার হাউলী ইউনিয়নের ডুগডুগি গ্রামে দরিদ্র গৃহহীন পরিবারের মধ্যে সরকারি ঘর বরাদ্দ নির্মাণকাজ পরিদর্শন করেছেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলী মুনছুর বাবু। গতকাল সোমবার সকাল ১০টার দিকে বিভিন্ন স্থান তিনি পরিদর্শন করেন। এ সময় উপস্থিত ছিলেন দামুড়হুদা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মহিউদ্দীন ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আশরাফ হোসেন। এ ছাড়াও উপস্থিত ছিলেন হাউলী ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান নিজাম উদ্দীন, ৫ নম্বর ওয়ার্ডের সদস্য শহিদুল ইসলাম, ৬ নম্বর ওয়ার্ডের সদস্য রিকাত আলীসহ গ্রামের গণ্যমান্য ব্যক্তিরা।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)