চুয়াডাঙ্গায় কম্বল বিতরণ করলেন জেলা যুবলীগের আহ্বায়ক নঈম জোয়ার্দ্দার

আপলোড তারিখঃ 2020-01-21 ইং
চুয়াডাঙ্গায় কম্বল বিতরণ করলেন জেলা যুবলীগের আহ্বায়ক নঈম জোয়ার্দ্দার ছবির ক্যাপশন:
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা জেলা যুবলীগের উদ্যোগে কম্বল বিতরণ অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার চুয়াডাঙ্গা পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডে শীতার্ত মানুষের মধ্যে কম্বল বিতরণ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে যুবলীগের নেতা খালিদ মণ্ডলের সভাপতিত্বে প্রধান অতিথি থেকে শীতার্তদের হাতে কম্বল তুলে দেন চুয়াডাঙ্গা জেলা যুবলীগের আহ্বায়ক ও জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক নঈম হাসান জোয়ার্দ্দার। এ সময় তিনি বলেন, ‘জননেত্রী শেখ হাসিনা যেভাবে দেশের উন্নয়ন করে চলেছে। এই ধারা অব্যাহত রাখতে আমাদের সবাইকে এক হয়ে এই উন্নয়ন অব্যাহত রাখতে হবে।’ এ সময় উপস্থিত ছিলেন জেলা যুবলীগের নেতা মাছুম, সুইট, রাসেল, টুটুল, সৈকত, পিয়াস, আরহিম, লিটন, ৭ নম্বর ওয়ার্ড যুবলীগের নেতা বাচ্চু, শিকদার, শাকিল, ইব্রাহিম, ওয়াসিম, রমজান, রিংকু, সাব্বির, সুমন, রাসেল, সাগর, জনি, লাল্টু, রনিসহ প্রমুখ। অনুষ্ঠানটি পরিচালনা করেন বঙ্গবন্ধু ছাত্র পরিষদের সাবেক সাধারণ সম্পাদক ও যুবলীগের নেতা আসাদুর জামান আসাদ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)